শ্রেণিকক্ষ সংকটের সমাধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে খাগড়াছড়ির পানছড়ির লতিবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সংকট দূর হয়েছে। বিদ্যালয়ের জন্য দুই কক্ষের সেমিপাকা ভবন নির্মাণ করে দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন। কাজের তত্ত্বাবধান করে জাবারাং কল্যাণ সমিতি।

পানছড়ির এই বিদ্যালয়টিতে এখন শিশু থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান করানো হয়। এতে শিক্ষার্থী রয়েছে ২৭৮ জন। পালা করে চলে পাঠদান। এত দিন চারটি শ্রেণিকক্ষে পাঠদান চালাতে হিমশিম খেতে হতো বিদ্যালয় কর্তৃপক্ষকে।

২০ সেপ্টেম্বর বিদ্যালয়ের বর্ধিত ভবন উদ্বোধন করা হয়। ভবন উদ্বোধন করেন পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা। এ উপলক্ষে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিকাশ মনি চাকমার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী মো. নুরুল আমীন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সুজিত মিত্র চাকমা, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, জাবারাং কর্মসূচি সমন্বয়কারী বিনোদন ত্রিপুরা ও প্রধান শিক্ষক প্রলয় জ্যোতি চাকমা।

বক্তারা শিক্ষার্থীর বিষয়ভিত্তিক দুর্বলতাগুলো চিহ্নিত করা ও সন্তানদের ব্যাপারে অভিভাবকদের সব সময় খোঁজখবর রাখার আহ্বান জানান।