শ্রেয়ার কথা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমার খুব রেগুলার ফেসবুকে বসা হয় না। রাত একটায় হাসপাতাল থেকে বাসায় ফিরে চেক করি ঘণ্টা খানেক। সারা দিনে প্রায় প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০টা ফ্রেড রিকোয়েস্ট আসে।
অল্প কদিন আগের কথা, হঠাৎ দেখলাম একটা বাচ্চা মেয়ে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে—নাম শ্রেয়া, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। মিউচুয়াল ফ্রেন্ডে মার্টিন নাথ দার ছবি দেখে নিশ্চিত হলাম ওকে আমি চিনি। ঢাকায় আয়েশা মেমোরিয়াল হাসপাতালে দায়িত্ব নেওয়ার আগে আমি ব্রাহ্মণবাড়িয়া মিশন হাসপাতালের চিফ মেডিকেল অফিসার হিসেবে পেশা শুরু করি। মিশন হাসপাতাল হচ্ছে একটি মাতৃসদন। সেই সময় শ্রেয়ার জন্ম হয়েছিল আমার হাতে। আজ সেই শ্রেয়া আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে।