ষোলো শেষে কী হলো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* যে ছেলেটা পরের সেমিস্টার থেকে ফাটিয়ে পড়ালেখা করবে বলে ঠিক করেছে, তার পরবর্তী সেমিস্টারটা এখনো আসেনি।
* গত বছরের মতো এ বছরেও প্রশ্ন ফাঁস হয়নি। তবে ছাত্রছাত্রীদের পরীক্ষার দিনের পরিবর্তে তার আগের রাতেই প্রশ্ন পেয়েছিল।
* শহরবাসী এখনো দিনের বেলায় জেগে জেগে ট্রাফিক জ্যাম দূর হওয়ার স্বপ্ন দেখে যাচ্ছে।
* ভারতীয় সিরিয়ালগুলো এখনো বাংলার ঘরে ঘরে একটার পর একটা সিরিয়াল মেনে করে চলছে এবং ভবিষ্যতেও এভাবে চলবে বলে আশা করা যাচ্ছে।
* সামান্য বৃষ্টিতেই রাস্তায় নদী সৃষ্টি হওয়া স্থানগুলোয় জলযান নামানোর জোরালো প্রতিবাদ এই বছরেই দেখা গিয়েছিল। নদীগুলো শুকিয়ে যাওয়ার কারণেই রাস্তায় ‘জল অপসারণের ব্যবস্থা না করার’ মাধ্যমে কৃত্রিম নদী সৃষ্টির একটা উদ্যোগ লক্ষণীয়।
* শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার প্রচেষ্টা বিটিভি এবারও নিরলসভাবে চালিয়ে গেছে। যদিও দেশের মানুষের কাছে তাদের এই মহান প্রচেষ্টা ফেসবুকীয়ভাবে হয়েছে সমালোচিত।
* ‘সুলতান সুলেমান’ সিরিয়ালকে একই সময়ে ভালোবেসে এবং ঘৃণা করে রাস্তায় দুই গ্রুপের প্রতিবাদ সিরিয়ালের ইতিহাসে এই প্রথম পরিলক্ষিত হয় এ বছরই। জাতিসংঘ উভয় গ্রুপকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে।
* সেলফি তোলা একটা শিল্পের পর্যায়ে পৌঁছে গেছে এবং সেই শিল্পচর্চা হাটে, মাঠে, ঘাটে, এমনকি মুমূর্ষু এবং মৃত রোগীর বেডের পাশে দাঁড়িয়ে করার অভূতপূর্ব নমুনা এ বছরই সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়।
* বায়োমেট্রিক পাসের প্রচলন এ বছরই সর্বপ্রথম প্রবর্তিত হয়। উল্লেখ্য, প্রশ্ন ফাঁস করেও এই ‘মেট্রিক’ পাস করা যায়নি।