প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শার্লক হোমস, অতিচেনা ফেলুদা অথবা খুব কাছের মাসুদ রানা—সাহিত্য বা বাস্তব জগতের এ রকম অনেক গোয়েন্দা বা এজেন্টকে চিনি আমরা। বদমাশ আর দুষ্ট লোকদের ঘাঁটিতে আড়ি পাততে হলে কত কায়দা-কসরতই না করতে হয় এ গোয়েন্দাদের। তাদের সে কাজটাই সহজ করে দেবে দ্য ব্ল্যাক উইডো। নতুন কোনো গোয়েন্দা-চরিত্র নয়, একটি গোয়েন্দা-বিমানের নাম এটি। দুনিয়ার সবচেয়ে ছোট গোয়েন্দা-বিমান। দুই পাখা মেলা অবস্থায় এর দৈর্ঘ্য দাঁড়ায় ৬ ইঞ্চি, ঘণ্টায় ছুটতে পারে ৩০ মাইল। আকাশে ভেসে থাকতে পারে সর্বোচ্চ ৩০ মিনিট। ক্যালিফোর্নিয়ার অ্যারোভায়রনমেন্ট নামের একটি প্রতিষ্ঠান ২০০০ সালে বিমানটি বানিয়েছে। নিজেই চলতে পারে এমন ব্যবস্থা করে দেওয়া আছে তাতে। আর এর ভেতর জুড়ে দেওয়া আছে একটি ক্যামেরা, যা দিয়ে দিব্যি ছবি উঠে যায়! এবার মাথা ঘুরিয়ে চারপাশটা দেখে নিন একবার—বলা তো যায় না...!