স বা র চে য়ে ব ড় মাকড়সা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটা মাকড়সার চেয়ে বাঘের সঙ্গে রাত কাটানো অনেক সহজ বলে মানেন কেউ কেউ। মাকড়সার ভয়ে অস্থির তেমন পাঠকদের উদ্দেশেই বলি—বুকে যথেষ্ট সাহস না থাকলে এখানেই থেমে যান। বাকি লেখাটুকু পড়ে কাজ নেই! কারণ, পাশের ছবি দেখে ঠাওর করা না গেলেও পৃথিবীর সবচেয়ে বড় মাকড়সা সেটি। লম্বায় এক ফুট পর্যন্ত হয় এ মাকড়সা। মুখের সামনের সাঁড়াশি দুটিও বেশ ভয়ংকর, ইঞ্চিখানেক লম্বা হয় সেগুলো। আর সেই মাকড়সার নাম গোলিয়াথ বার্ডইটার টারানটুলা। দক্ষিণ আমেরিকার বাসিন্দা এ মাকড়সা ভয়াবহ রকমের বিষাক্ত। মূলত রাতই তার শিকারের সময়। তার শিকারের তালিকায় থাকা প্রিয় নামগুলো হলো—ঝিঁঝি পোকা, ইঁদুর ও টিকটিকি। এবং নামের ‘বার্ডইটার’ অংশটির সার্থকতাস্বরূপ সুযোগ পেলেই পাখিও শিকার করে তারা।মাহফুজ রহমান