স বা র চে য়ে ব ড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাতাবারো হাত কাঁকুড়ের তেরো হাত বিচি—প্রবাদটি প্রথম কে বলেছিলেন? উত্তর খোঁজার আগে চলুন পুরোনো সেই প্রবাদটির সচিত্র এবং নতুন একটি প্রমাণ দেখে নিই। পাশের ছবিটিতে নিশ্চয়ই এতক্ষণে চোখ পড়েছে আপনার, চেনা চেনা লাগছে কি? হ্যাঁ, গাছের থেকেও কমপক্ষে হাত দুয়েক লম্বা পাতাবিশিষ্ট এই গাছটি সোজা বাংলায় আমাদের কচুগাছ। বৈজ্ঞানিক নাম এলোকেশিয়া ম্যাক্রোড়িজা। হাতির কানের মতো পাতাঅলা এই গাছের দেখা মেলে আমাজনের গহিন জঙ্গলে। আর একেকটি এলোকেশিয়া ম্যাক্রোড়িজার পাতার দৈর্ঘ্য হয় সর্বোচ্চ নয় ফুট আর প্রস্থ হয়ে থাকে ছয় ফুট পর্যন্ত। এবং তাই দুনিয়ার যাবতীয় পত্রকুলের মধ্যে এলোকেশিয়া ম্যাক্রোড়িজার পাতাই সবচেয়ে বড় পাতার মর্যাদায় দোল খায় বাতাসে!