লেজ দিয়েযায়চেনা!বাংলা ব্যাকরণে কাঁচা হলে, মানে ‘বাগধারা’ বাঘ ধরার মতো কঠিন মনে হলে ওপরের ছবিটি দেখুন। এ যাত্রা ‘বারো হাত কাঁকুড়ের তেরো হাত বিচি’ বাগধারাটির সচিত্র শিক্ষা লাভ করবেন আশা করি! ১১ বছরের এক ঘোড়া সামার। যুক্তরাষ্ট্রের কানসাসের ১১তম বার্ষিক মেলায় তার বাহারি লম্বা লেজের বিরাট এক ঝলক দেখিয়েছিল! সেটা ২০০৮ সালের ২৯ ফেব্রুয়ারির ঘটনা। সেই ঘটনা ঠাঁই করে নিয়েছে গিনেসের পাতায়। আর রেকর্ড করা সেই লেজের দৈর্ঘ্য ৩ দশমিক ৮১ মিটার, মানে প্রায় সাড়ে ১২ ফুট!লম্বা চমক!পরিবারের সদস্যসংখ্যা যদি তিনের অধিক হয়, আর আপনার বাহন যদি হয় বৈদ্যুতিক ঘোড়া, মানে মোটরবাইক; তবেই সেরেছে। কেন সারবে না! অত জায়গা কোথায় আপনার সাধের বাইকটিতে! তাই নিচের ছবিটি দেখে আফসোস করুন। দুনিয়ার সবচেয়ে লম্বা এই যানটি একখানা মোটরবাইকই বটে এবং দিব্যি জন পনেরো মানুষের জায়গা হয়ে যায় তাতে। প্লেগ রোগভ নামের একটি প্রতিষ্ঠানের উদ্ভাবিত এই মোটরবাইকের দৈর্ঘ্য ৯ দশমিক ৬ মিটার অর্থাত্ ৩১ ফুট! আর তাই বাইকটি ২০০৫ সালে সবচেয়ে লম্বা মোটরবাইক হিসেবে গিনেস রেকর্ডসে ঠাঁই করে নিয়েছে!