স বা র চে য়ে ছো ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আমেরিকায় গিয়ে ডাঙার বাঘের সঙ্গে সাক্ষাত্ হয়ে গেলে কী করবেন? ভুলেও জলের দিকে পা বাড়াবেন না নিশ্চয়ই? কুমিরের সঙ্গে মোলাকাত বাঘের চাইতেও কম কিসে! তবে এ বেলায় অভয় দিচ্ছি, চোখ বন্ধ করে জলে নামতে পারেন। কারণ পৃথিবীর সবচেয়ে ছোট কুমিরের বাস সেখানে। ডর্ফ কেইম্যান নামের খুদে সেই কুমিরগুলো মোটেও ঘাঁটাতে আসবে না আপনাকে, উল্টো লেজ গুটিয়ে পগারপার! মধ্য ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ—বলিভিয়া, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, গায়ানা, প্যারাগুয়ে, পেরু, সুরিনাম ও ভেনেজুয়েলার জলাশয়ে এই কুমিরগুলোর দেখা মেলে। একেকটি পুরুষ-কুমিরের দৈর্ঘ্য হয় সর্বোচ্চ চার ফুট ১১ ইঞ্চি এবং মেয়ে-কুমিরের আরও কম, মোটে চার ফুট।