স বা র চে য়ে ছো ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নভোচারিবামন হলে চাঁদের দিকে হাত বাড়ানো যাবে না—এমন কথা এখন বাসি হয়ে গেছে। মহাকাশ গবেষণাকেন্দ্র নাসার নিয়মানুযায়ী একজন নভোচারীর সর্বনিম্ন উচ্চতা হতে হবে চার ফুট সাড়ে ১০ ইঞ্চি। এই উচ্চতার কেউ মহাকাশ ঘুরে আসেননি বটে। তবে পুরো পাঁচ ফুট উচ্চতার একজন কিন্তু ঠিকই নভোচারীদের তালিকায় নাম লিখিয়েছিলেন। তাও আবার একবার-দুবার নয়, পাক্কা চার-চারবার! ন্যান্সি জে কুরি নাম তাঁর। মহাকাশে মোটমাট এক হাজার ঘণ্টা কাটিয়ে এসেছেন এই নভোচারী ভদ্রমহিলা। আর তিনিই পৃথিবীর সবচেয়ে খাটো নভোচারী। লংগেস্ট লিস্ট ও ওয়েবসাইট অবলম্বনে