স বা র চে য়ে ছো ট গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার রাস্তায় নাকি ব্যক্তিগত গাড়িগুলোই যানজটের হোতা। পাশের ছবিটি দেখুন, এটিও একটি গাড়ি, নাম ন্যানোকার। বাংলাদেশে এ রকম গাড়ির আমদানি হলে ‘যানজটের হোতা’ দুর্নামটি হয়তো একেবারেই ঘুচে যাবে চার চাকার গাড়িগুলোর ওপর থেকে। কেন? গাড়িটির আকারের ফিরিস্তিটা দেখুন না, লম্বায় এই গাড়ি ৪ ন্যানোমিটার, ৩ ন্যানোমিটার প্রস্থে! অনুমান করতে পেরেছেন কী? না পারলে মনে করিয়ে দিই, ১ ন্যানোমিটার হলো দশমিক ০০০০০০০০১ মিটার! আরও সহজ করে বললে, আপনার চুলের প্রস্থ ৮০ হাজার ন্যানোমিটার! বুঝুন তাহলে! দুনিয়ায় এখন ন্যানোপ্রযুক্তির হাওয়া বইছে, নোবেল পুরস্কারও পাচ্ছেন ন্যানোপ্রযুক্তির গবেষকেরা। আর তারই প্রমাণ রেখেছেন এই ন্যানোগাড়ির উদ্ভাবকেরা। যুক্তরাষ্ট্রের রাইস বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক এর উদ্ভাবক। ৬০টি পরমাণু দিয়ে গঠিত এই ন্যানোকারের চারটি চাকাও আছে। আর এই ন্যানোকারই যে দুনিয়ার সবচেয়ে ছোট গাড়ি, এটা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন।