কান টানলে মাথা আসবে। তবে গাড়ি কিনলে চাবি মিলবে—কথাটা বোধহয় সব সময় হলফ করে বলা যায় না! উল্টো চাবি কিনে তবেই গাড়ির মালিক হওয়ার মতো উদ্ভট বিচিত্র কথাও শোনা যায় কখনো কখনো। অ্যাসটন মারটিন রেপিড ভেহিকেল নামের একটি গাড়ির চাবির কথা শুনুন, বিষয়টা পরিষ্কার হবে আশা করি। একটি অ্যাসটন মারটিন রেপিড ভেহিকেল গাড়ি কিনতে চাইলে প্রায় ১৪ কোটি টাকা খরচের খাতায় লিখে দিতে হবে আপনার নাম। তবে তার সঙ্গে ‘শর্ত প্রযোজ্য’! মালিক হতে চাইলে আগে সেই গাড়ির চাবিটি কব্জা করতে হবে এবং তার পেছনে ঢেলে দিতে হবে প্রায় দুই কোটি ৩৮ লাখ টাকা। দুনিয়ার সবচেয়ে দামি গাড়ির চাবি হিসেবে নাম লেখানো এই চাবিগুলো আর দশটা চাবি থেকে বেশ অন্য রকম। স্ফটিক ইন্দ্রনীল পাথরে তৈরি এই চাবি আসলে একটা ঘড়ি। চাবিবিহীন স্টপওয়াচ জুড়ে দেওয়া আছে তাতে। আছে গাড়ি নিয়ন্ত্রণের যাবতীয় ব্যবস্থাও!লংগেস্ট লিস্ট ডটকম অবলম্বনে