প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈকত তোয়ালেসাগরের বালুকাবেলায় রৌদ্রস্নান করতে চান, অথচ গায়ে বালু লাগাবেন না—এ যেন ধরি মাছ না ছুঁই পানি! তবে রৌদ্রস্নান যদি হয় ক্যানারি দ্বীপের গ্র্যান ক্যানারিয়ার লাস পালমাসের কাছের বালুকাবেলায়, তাহলে হয়তো সেই খায়েশ পূরণ হলেও হতে পারে। কদিন আগে ২৫ জনের একটি দল ১৫ দিন খেটেখুটে একটি তোয়ালে বানিয়েছিল। আর তা ক্যানারি দ্বীপের সেই বালুকাবেলায় বিছিয়ে রাখতে প্রায় ৫০ জন লোক লেগেছিল! দুই হাজার ২৪০ বর্গমিটার সেই বিশাল তোয়ালে সামলানো কি চাট্টিখানি কথা! হাজারের ওপরের বেশি মানুষ হুমড়ি খেয়ে নাম লিখিয়েছিল সেই তোয়ালেতে শুয়ে রৌদ্রস্নান করবে বলে। দুনিয়ার সবচেয়ে বড় বিচ তোয়ালে তো হাতের কাছে সব সময় মেলে না। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস জানিয়েছে, এর আগে সবচেয়ে বড় বিচ তোয়ালেটির খোঁজ মিলেছিল বছর দুই আগে, সাইপ্রাসে।