সংকট আছে, তবু শেষ ভরসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক বছরের আরাবি। পুরো নাম সানজিদা হক। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ড এখন তার িঠকানা। ২০১৫ সালের ২৫ জুলাই হাসপাতালের বারান্দায় নবজাতককে ফেলে চলে যান মা-বাবা। তঁাদের আর খোঁজ পাওয়া যায়নি। তখন শিশুটি ছিল অসুস্থ। চিকিৎসার পাশাপাশি তাকে বড় করে তোলার দায়িত্ব নিয়েছেন এখানকার কিছু চিকিৎসক। ছবিটি গত মঙ্গলবার তোলা l জুয়েল শীল
এক বছরের আরাবি। পুরো নাম সানজিদা হক। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ড এখন তার িঠকানা। ২০১৫ সালের ২৫ জুলাই হাসপাতালের বারান্দায় নবজাতককে ফেলে চলে যান মা-বাবা। তঁাদের আর খোঁজ পাওয়া যায়নি। তখন শিশুটি ছিল অসুস্থ। চিকিৎসার পাশাপাশি তাকে বড় করে তোলার দায়িত্ব নিয়েছেন এখানকার কিছু চিকিৎসক। ছবিটি গত মঙ্গলবার তোলা l জুয়েল শীল

শিশু সার্জারি বিভাগের এক কোণে বড় দোলনা আকৃতির একটি শয্যায় খেলছে এক বছরের আরাবি। পুরো নাম সানজিদা হক। ওপরের পাটিতে দুটি দাঁত উঠেছে তার। ইশারা করতেই তাকাল একগাল হেসে। পাশ থেকে এক নার্স সালাম দিতে বলার সঙ্গে সঙ্গে ডান হাত কপালে ছোঁয়াল।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আসা নানা রোগ-শোকে যন্ত্রণাক্লিষ্ট মুখগুলোর মধ্যে আলাদা করে চোখে পড়ে কুড়িয়ে পাওয়া এই শিশুটির হাসিমাখা মুখ। ২০১৫ সালের ২৫ জুলাই হাসপাতালের বারান্দায় তাকে ফেলে চলে যান মা-বাবা। তঁাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তখন শিশুটি ছিল অসুস্থ। চিকিৎসার পাশাপাশি তাকে বড় করে তোলার দায়িত্ব নিয়েছেন এখানকার কিছু চিকিৎসক। প্রতিদিন পালা করে নার্স ও চিকিৎসকেরা তার দেখাশোনা করেন। এটি দৃষ্টান্ত স্থাপনকারী উদ্যোগ এই হাসপাতালের।
এ তো হাসপাতালের এক পিঠ। আরেক পিঠে হাজারো রোগীর চিৎকার-চেঁচামেচি। ১ হাজার ৩১৩ শয্যার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নেন শয্যার দ্বিগুণ রোগী। রোগী ও অভিভাবকদের অভিযোগের শেষ নেই। রয়েছে নানা সংকটও। তবু হাসপাতালটি চিকিৎসাসেবায় এই অঞ্চলের মানুষের শেষ ভরসা হয়ে আছে প্রায় ৬০ বছর ধরে।
১৯৫৭ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ যাত্রা শুরু করে। দুই বছর পর শুরু হয় কলেজ হাসপাতালের কার্যক্রম। ৫০০ শয্যা থেকে চার ধাপে উত্তীর্ণ করে বর্তমানে এটিকে ১ হাজার ৩১৩ শয্যার করা হয়েছে। কিন্তু গড়ে প্রতিদিন রোগী থাকে প্রায় আড়াই হাজার। এত রোগীর ভিড়ে চিকিৎসাসেবা দিতে প্রতিদিন হিমশিম খেতে হয় চিকিৎসক ও নার্সদের। ফলে প্রায়ই অভিযোগ শোনা যায় রোগী ও অভিভাবকদের কাছ থেকে।
গত মঙ্গলবার মেডিসিন বিভাগের সামনে কথা হয় আমজাদ নামে এক স্বজনের সঙ্গে। তিনি বলেন, ‘আমার এক আত্মীয় জ্বর ও নানা সমস্যা নিয়ে এখানে ভর্তি হয়েছেন তিন দিন আগে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করাচ্ছেন, কিন্তু এখনো রোগ ধরতে পারেননি। চিকিৎসকেরা ঠিকমতো সময় দেন না।’
চিকিৎসকেরা যথাযথ সময় দেন না এমন অভিযোগ প্রায়ই শোনা যায়। আর এ ক্ষেত্রে রোগীর চাপ এবং নানা সীমাবদ্ধতার দায় বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
হাসপাতালের প্রশাসনিক সূত্রে জানা গেছে, বর্তমানে কাগজে-কলমে হাসপাতালটিতে ৩৯টি ওয়ার্ড রয়েছে। কিন্তু সে অনুযায়ী চিকিৎসক, নার্স, অবকাঠামো, নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী, যন্ত্রপাতিসহ নানা সংকট রয়েছে। ফলে কাঙ্ক্ষিত সেবা নিয়ে সব সময় অভিযোগ থেকেই যাচ্ছে। সবচেয়ে বেশি অভিযোগ শোনা যায় হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে।
জানতে চাইলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জালাল উদ্দিন বলেন, ‘এই হাসপাতালে প্রতিদিন যে পরিমাণ রোগী থাকে সে অনুযায়ী চিকিৎসক, নার্স ও শয্যা থেকে শুরু করে অনেক সংকট রয়েছে। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি ভালো সেবা দেওয়ার। হাসপাতালটি এখনো এই অঞ্চলে উন্নত সেবার আস্থার প্রতীক। গরিব রোগীদের বড় অবলম্বন।’
তিনি আরও বলেন, ‘এখানে পানির সংকট রয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতেও মাঝেমধ্যে সমস্যা হয়। প্রতিদিন আড়াই হাজার লিটার পানি দরকার হয়। কিন্তু ওয়াসা তা দিতে পারে না। পরিচ্ছন্নতাকর্মী মাত্র ১৫৩ জন। ফলে শৌচাগারসহ সার্বিক পরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ থেকেই যাচ্ছে। তবু আমি বলব আমার চিকিৎসকেরা ৯৫ ভাগ সফল।’
হাসপাতালে শিশু সার্জারি বিভাগে সরেজমিনে দেখা যায়, এখানে শয্যা রয়েছে ৫৫টি। কিন্তু মঙ্গলবার রোগী ছিল ৮৪ জন। ঈদুল আজহার কারণে অন্যান্য সময়ের তুলনায় রোগী কিছুটা কম বলে জানালেন বিভাগীয় প্রধান অধ্যাপক তাহমিনা বানু।
অধ্যাপক তাহমিনা বানু বলেন, এখানে প্রতিদিন প্রায় দ্বিগুণ রোগী থাকে। এখন কিছুটা কম। আমরা যথাসাধ্য চেষ্টা করি ভালো সেবা দেওয়ার। সেবার বাইরেও আমরা অনেক মানবিক কাজ করে থাকি। বিভিন্ন স্থানে গিয়ে বিনা মূল্যে অস্ত্রোপচারও করে থাকি।
মেডিসিন, শিশু স্বাস্থ্য ও প্রসূতি বিভাগ থেকে শুরু করে সব ওয়ার্ডেই শয্যার তুলনায় রোগী প্রায় দ্বিগুণ। সবচেয়ে বেশি রোগী প্রসূতি, হৃদ্রোগ ও নিউরো সার্জারি বিভাগে।
প্রসূতি বিভাগে প্রতিদিন গড়ে ৭০টি স্বাভাবিক ও অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতক জন্ম নেয়। গরিব রোগীদের জন্য এখানকার প্রসূতি বিভাগকে মডেল হিসেবে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ। নামমাত্র মূল্যে সেবা দেওয়া হয় এখানে।