সংক্রান্তি সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

১৩ এপ্রিল সংক্রান্তি সমাবেশ। ওই দিন বাংলা বছরের শেষ দিন—চৈত্রসংক্রান্তি। প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা বাংলা বছরকে বিদায় জানাবেন এবং নতুন বছরকে বরণ করার প্রস্তুতি নেবেন।
সংক্রান্তি সমাবেশে ঢাকা মহানগরের সব বন্ধু উপস্থিত থাকবেন। পুরোনো বন্ধুদেরও আমন্ত্রণ জানাচ্ছি। ঢাকার বাইরের যেসব বন্ধু ঢাকায় অবস্থান করছেন তাঁরাও চলে আসুন এই সমাবেশে। আসুন, যাঁরা নতুন বন্ধু হতে চান, তাঁরাও।

অনুষ্ঠান শুরু হবে বিকেল পাঁচটায়। বিশ্বসাহিত্য কেন্দ্র (বাংলামোটর) মিলনায়তনে।

যোগাযোগ: অনিক সাহা ০১৭১৬০৯৯০১১