সংক্ষিপ্ত...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ লাখ বছর আগে২০ লাখ বছর আগেই আদিম মানুষ গোশতের জন্য পশু শিকার শুরু করে। তারা হরিণজাতীয় প্রাণীসহ অন্যান্য বড় পশু শিকারে জটিল সব পদ্ধতি ব্যবহার করত। যুক্তরাষ্ট্রের উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানী হেনরি বান এ তথ্য জানিয়েছেন। আগে ভাবা হতো মানুষ গোশতের জন্য পশু শিকার শুরু করে চার লাখ বছর আগে। নৃবিজ্ঞানী বান ও তাঁর সহ-গবেষকেরা তানজানিয়ার একটি এলাকায় যে প্রাচীন মানুষের পশু শিকারের তথ্য-উপাত্ত পেয়েছেন, সম্ভবত সেই মানুষ হোমো হ্যাবিলিস গোত্রের। দ্য গার্ডিয়ান।পুরুষের বন্ধু ফুল?নারীদের প্রেম নিবেদনের বিষয়ে নতুন একটি গবেষণায় দেখা গেছে, ফুলই পুরুষের শুভাকাঙ্ক্ষী। ফুলের দোকান বা এর আশপাশের এলাকায় পুরুষেরা সহজেই নারীর সমর্থন লাভ করতে পারে। ফ্রান্সের ইউনিভার্সিটি অব সাউদার্ন ব্রিট্যানির গবেষকেরা বলেন, ফুলের উপস্থিতির সংস্পর্শে এসে নারীদের রোমান্স জাগ্রত হয়। এতে তারা পুরুষের প্রতি ইতিবাচক অনুভূতি দেখায়। তখন একটি সম্পর্কের বিষয়ে তারা সহজেই সম্মতি দেয়। গবেষণায় দেখা গেছে, ফুলের দোকানের সামনে থাকা প্রতি চারজন নিঃসঙ্গ নারীর মধ্যে একজন তার মুঠোফোন নম্বরটি সুদর্শন পুরুষদের দিয়ে থাকে। ইনডিপেনডেন্ট।