সংক্ষিপ্ত...
দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্যদৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য একটি যন্ত্র উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের গবেষকদের উদ্ভাবিত যন্ত্রটি ভিন্ন ভিন্ন ছবিকে ভিন্ন ভিন্ন শব্দে রূপান্তরিত করবে। সেন্সরি সাবসটিটিউশন ডিভাইস বা এসএসডি নামের যন্ত্রটি ব্যবহার করে দৃষ্টিপ্রতিবন্ধী সহজেই খুঁজে পাবেন তাঁদের প্রয়োজনীয় জিনিস। যন্ত্রে দৃশ্যপটের বিভিন্ন রং বোঝাতে বিভিন্ন বাদ্যযন্ত্রের সুর ব্যবহার করে। যেমন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি যে জিনিসটি খুঁজছেন সেটি যদি নীল রঙের হয় তাহলে জিনিসটি যন্ত্রের সামনে পড়ার পরপরই ট্রাম্পেটের বাজনা শুরু হয়ে যাবে। একইভাবে হলুদ জিনিস বোঝাতে ব্যবহূত হবে ভায়োলিনের সুর। টাইমস অব ইন্ডিয়া। জোরে হাঁটলে আয়ু বাড়েসপ্তাহে অন্তত ৭৫ মিনিট জোরে হাঁটলে ১ দশমিক ৮ বছর বেশি বাঁচা যায়। এ বিষয়ে গবেষণাটি করেছেন যুক্তরাষ্ট্রের বোস্টনের ব্রিগহ্যাম অ্যান্ড ওমেন্স হসপিটাল এবং ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের গবেষকেরা। ছয় লাখ মানুষের ওপর গবেষণার পর দেখা গেছে, সপ্তাহে সাড়ে সাত ঘণ্টা হাঁটলে আয়ু বাড়ে সাড়ে চার বছর। অপরদিকে, মোটা হলে ও পরিশ্রম না করলে আয়ু কমে গড়ে ৭ দশমিক ২ বছর। ধূমপানের কারণেও একই পরিমাণ আয়ু কমে। এই গবেষণার অন্যতম গবেষক আই মিন লি বলেন, ‘গবেষণায় আমরা দেখেছি, পরিমাণে কম কিন্তু নিয়মিত শারীরিক পরিশ্রম করলেও তা আয়ু বাড়িয়ে দেয়। যাঁরা নিয়মিত শরীরচর্চা করেন, তাঁরা অন্যদের চেয়ে বেশি দিন বাঁচেন।’ টাইমস অব ইন্ডিয়া।