সংক্ষিপ্ত...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কণ্ঠ থেকে অনুবাদইংরেজি ভাষার কথা থেকে প্রায় মুহূর্তের মধ্যে চীনা কথায় অনুবাদ করতে পারে—এমন একটি সফটওয়্যারের প্রদর্শনী করেছে মাইক্রোসফট। এই অনুবাদক সফটওয়্যারে কারও ইংরেজি ভাষার কথা প্রথমে লেখায় পরিণত হয়। এরপর তা চীনা ভাষায় অনুবাদিত হয়। সব শেষে যিনি ইংরেজি ভাষায় কথা বলছেন, সেই কণ্ঠে চীনা ভাষায় তা অনুবাদিত হবে। সফটওয়্যারটিতে স্বরের উত্থান-পতন ও ছন্দ সংরক্ষণ করা হয়। তাই অনুবাদ হওয়ার পর সত্যিকারের কণ্ঠস্বরের মতোই হয়। বিবিসি। নতুন গ্রহে প্রাণের সন্ধান!পৃথিবীর চেয়ে আকারে প্রায় সাত গুণ বড় একটি গ্রহে প্রাণের উপস্থিতির অনুকূল পরিবেশ রয়েছে বলে বিজ্ঞানীদের ধারণা। গ্রহটিতে প্রাণের উপস্থিতি নিয়ে জ্যোতির্বিজ্ঞানীদের এ-সংক্রান্ত গবেষণা নিবন্ধটি সম্প্রতি প্রকাশিত হয়েছে অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিকস জার্নালে। সৌরজগতের বাইরে প্রায় ৪২ আলোক বর্ষ দূরে গ্রহটির অবস্থান। বিজ্ঞানীরা এই গ্রহের নাম দিয়েছেন এইচডি ৪০৩০৭জি বা ‘সুপার আর্থ’। সুপার আর্থের সূর্যটি সৌরজগতের সূর্যের চেয়ে একটু ছোট, একটু শীতল এবং উজ্জ্বলতাও একটু কম। সুপার আর্থ প্রায় ২০০ দিনে তার সূর্যকে একবার প্রদক্ষিণ করছে। আর এই দূরত্বই প্রাণের উপস্থিতির বিষয়টিকে আরও সম্ভাবনাময় করে তুলেছে। বিজ্ঞানীরা বলছেন, এখানে তরল পানি থাকার সম্ভাবনা রয়েছে। এএফপি।