সংক্ষিপ্ত...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হিগস বোসন’বহুল আলোচিত ‘হিগস বোসন কণা’র আবিষ্কারের খবর হয়তো তেমন আশার আলো না-ও দেখাতে পারে। গত বৃহস্পতিবার জাপানে কিয়োটো বিজ্ঞান সম্মেলনে গবেষকেরা এ কথা বলেছেন। গত জুলাইয়ে লার্জ হার্ডন কোলায়ডরে (এলএইচসি) ওই কণা আবিষ্কারের সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা এই সম্মেলনে উপস্থিত ছিলেন। হিগস বোসন বা ঈশ্বর কণা নামে পরিচিত এই কণার সন্ধানে দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা গবেষণা করে আসছেন। বিজ্ঞানীদের ধারণা ছিল, এলএইচসিতে পাওয়া নতুন কণাটি ‘হিগস বোসন’। এর মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে নতুন কোনো কিছু পাওয়া যাবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, আবিষ্কারের সর্বশেষ তথ্যগুলো পুরোনো তত্ত্বকেই সমর্থন করছে। রয়টার্স। মনের কথায়...মস্তিষ্কের মাধ্যমে কম্পিউটারের কার্সর নিয়ন্ত্রণ করে আরও দ্রুতগতিতে ও নির্ভুলভাবে হিসাব করার পদ্ধতি বের করার দাবি করেছেন একদল বিজ্ঞানী। মনে মনে ভাবলেই কার্সর সে অনুযায়ী কাজ করে জটিল সব হিসাব করে দেবে নতুন এই পদ্ধতি।বিজ্ঞানীরা বলছেন, এই পদ্ধতিতে একটি সংবেদনযন্ত্রের মাধ্যমে মস্তিষ্ক ও কার্সরের মধ্যে যোগাযোগ ঘটবে। এতে সর্বোচ্চ দ্রুতগতিতে ও নির্ভুলভাবে গাণিতিক হিসাব সম্ভব হবে, যা প্রতিবন্ধীদের ক্ষেত্রেও বেশ সহায়ক হবে। ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী কৃষ্ণার নেতৃত্বে স্ট্যানফোর্ডের একদল বিজ্ঞানী মস্তিষ্কের অনুভূতির সঙ্গে সম্পর্ক রেখে বিশেষ এই পদ্ধতি বের করেছেন, যা স্নায়ুর সঙ্গে সম্পর্কযুক্ত কার্সর প্রযুক্তির অন্যগুলোর চেয়ে উন্নত। বিজ্ঞানী কৃষ্ণা বলেন, এই পদ্ধতি পক্ষাঘাতগ্রস্ত রোগীদের ক্ষেত্রেও কাজ করবে। দ্য টাইমস অব ইন্ডিয়া।অ্যান্টিবায়োটিকে ঝুঁকিগর্ভাবস্থায় অ্যান্টিবায়োটিক ওষুধ গ্রহণ করলে ভূমিষ্ঠ শিশুদের অ্যাজমা হওয়ার ঝুঁকি থাকে। তবে অ্যাজমায় আক্রান্ত অন্য শিশুদের তুলনায় এই ঝুঁকি কিছুটা বেশি। ডেনমার্কের ইউনিভার্সিটি অব কোপেনহেগেনের একদল গবেষক এই দাবি করেছেন। তাঁদের গবেষণা নিবন্ধটি সম্প্রতি প্রকাশিত হয়েছে দ্য জার্নাল অব পেডিয়াট্রিকস-এ। গবেষকেরা ১৯৯৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রায় ৩০ হাজার শিশুর ওপর এই গবেষণাটি করেছেন। প্রধান গবেষক হ্যানস বিসগার্ড জানান, গর্ভাবস্থায় মায়েরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে শরীরে প্রাকৃতিক ব্যাকটেরিয়ার ভারসাম্যে পরিবর্তন আসে, যা নবজাতকের মধ্যে সংক্রমিত হয়। রয়টার্স।