সংক্ষিপ্ত...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাতৃগর্ভে হাই!মাতৃগর্ভে ভ্রূণ অবস্থায় শিশু কেবল হেঁচকিই দেয় না, ঢোঁক গেলে, আড়মোড়া ভাঙে—এমনকি হাই তোলে। যুক্তরাজ্যের এক দল গবেষক এই দাবি করেছেন। যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের নাদজা রেইসল্যান্ড এ গবেষণায় নেতৃত্ব দেন। ২৪ থেকে ৩৬ সপ্তাহ বয়সী আটটি মেয়ে ও সাতটি পত্রশিশুর ভ্রূণের ওপর চতুর্মাত্রিক স্ক্যানার ব্যবহার করে এ গবেষণা পরিচালিত হয়েছে। ১৫টি সুস্থ ভ্রূণ পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা দেখতে পান, মাতৃগর্ভে শিশুর ভ্রূণ হেঁচকি দেয়, ঢোঁক গেলে, আড়মোড়া ভাঙে ও হাই তোলে। এর আগে কিছু বিজ্ঞানী ভ্রূণের হাই তোলার বিষয়টি দাবি করেছিলেন। তবে অন্য বিজ্ঞানীরা তাঁদের এ দাবি নাকচ করে বলেছিলেন, এটি আসলে মাতৃগর্ভে বেড়ে উঠতে থাকা শিশুর মুখ খোলা ও বড় করা ছাড়া আর কিছু নয়। ব্রিটিশ গবেষকদের দাবি, গবেষণায় তাঁরা উচ্চপ্রযুক্তির চতুর্মাত্রিক ভিডিও ফুটেজ ব্যবহার করে স্পষ্টভাবে ভ্রূণের হাই তোলার বিষয়টি চিহ্নিত করেন। রয়টার্স।গোপন ই-মেইলপ্রতি পাঁচজনে একজন গোপন ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহার করেন বলে সম্প্রতি এক গবেষণায় বলা হয়েছে। প্রেম, অর্থনৈতিক কার্যক্রম ও তথ্য আদান-প্রদানের কাজে এমন অ্যাকাউন্ট ব্যবহার করা হয়। যুক্তরাজ্যভিত্তিক একটি প্রতিষ্ঠান এই গবেষণায় অনেক বছর ধরে ব্যবহূত লাখ লাখ গোপন অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে। গবেষকেরা বলেন, এই অ্যাকাউন্টের মাধ্যমে প্রত্যেকেই তাঁদের সাবেক সঙ্গী অথবা অন্য কারও সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছেন। টাইমস অব ইন্ডিয়া।মেকমেক কি বামন গ্রহ?বামন গ্রহ মেকমেকের কোনো বায়ুমণ্ডল নেই। প্রথমবারের মতো গ্রহটি পর্যবেক্ষণের পর বিজ্ঞানীরা এ তথ্য জানিয়েছেন। পর্যবেক্ষণের কাজটি করেছেন জ্যোতির্বিজ্ঞানী লুই অরটিজের নেতৃত্বে একদল আন্তর্জাতিক গবেষক। তাঁদের গবেষণা নিবন্ধটি প্রকাশিত হয়েছে বিজ্ঞান সাময়িকী নেচারে। গত বছরের এপ্রিলে মেকমেক পৃথিবী এবং দূরবর্তী নক্ষত্র নোমাদ ১১৮১-০২৩৫৭২৩-এর মধ্য দিয়ে অতিক্রম করে। তখন গবেষকেরা দূর নক্ষত্রটি থেকে আসা আলো মেকমেকে বাধা পাওয়ার ঘটনাটি পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণের কাজটি হয়েছে ব্রাজিল ও চিলিতে অবস্থিত সাতটি টেলিস্কোপের মাধ্যমে। তাঁরা দেখতে পান, মেকমেক ধীরে ধীরে ম্রিয়মাণ হয়ে আলো বাধা দেয়নি। হঠাৎ করে আলো বাধা পেয়েছে। এই পর্যবেক্ষণ থেকে বিজ্ঞানীরা বলছেন, মেকমেকে উল্লেখযোগ্য কোনো বায়ুমণ্ডল নেই। এর ফলে এটি বামন গ্রহ কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিবিসি।