সংক্ষিপ্ত...
ইশারায় গাড়ি পার্কিংবিজ্ঞানীরা প্রথমবারের মতো এমন একটি গাড়ির নমুনা (মডেল) জনসমক্ষে প্রদর্শন করেছেন, যা স্বয়ংক্রিয় উপায়ে পার্কিং করতে পারে। এমনকি ইশারা পেলে গাড়িটি নিজেই চালকের সামনে এসে উপস্থিত হয়। স্মার্ট ইলেকট্রিক কার নামে পরিচিত এনএসসি-২০১৫ নামের এই গাড়িটি ২০১৫ সালে বাজারে আসবে বলে নির্মাতা প্রতিষ্ঠান নিশান জানিয়েছে। নিশানের লিফ মডেলের আরও আধুনিক ও উন্নত সংস্করণ এ গাড়িটি। টোকিওর একটি গাড়িমেলায় অতিসম্প্রতি এনএসসি-২০১৫-এর প্রদর্শনীও হয়েছে। মানুষের নির্দেশ পালনে সক্ষম এই গাড়িতে সেন্সর, ক্যামেরা, কম্পিউটার, রোবট এবং ফোর-জি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। নিজে চলার সময় এর গতি ঘণ্টায় পাঁচ কিলোমিটার। ফোর্বস।স্মৃতিশক্তি ধরে রাখতে...হূদেরাগে আক্রান্ত বয়স্ক নারীরা অ্যাসপিরিন সেবন করলে তাঁদের স্মৃতিশক্তি লোপ পাওয়ার ঝুঁকি কমতে পারে। সুইডেনের একদল গবেষক এ দাবি করেছেন। তাঁদের গবেষণা নিবন্ধটি বিএমজি ওপেন সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষকেরা হূদেরাগে আক্রান্ত ৫০০ নারীর ওপর গবেষণাটি করেন। তাঁদের বয়স ৭০ থেকে ৯২ বছর। পাঁচ বছরব্যাপী এ গবেষণায় তাঁরা দেখতে পান যে যাঁরা নিয়মিত অ্যাসপিরিন সেবন করতেন তাঁদের স্মৃতিশক্তি কমেনি। কিন্তু অ্যাসপিরিন সেবন করেননি এমন নারীদের স্মৃতিশক্তি কমেছে।আজকের তারিখ কত, আমরা এখন কোথায় আছি—এ ধরনের প্রশ্ন করা হয়। এই পরীক্ষায় অ্যাসপিরিন সেবনকারীরা অন্যদের চেয়ে ভালো নম্বর পান। তবে ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যাসপিরিন সেবন না করতে বলেছেন গবেষকেরা। বিবিসি।