সংক্ষিপ্ত...
নারীর প্রতিক্রিয়া বেশি!দুঃসংবাদে নারীর প্রতিক্রিয়া পুরুষের চেয়ে ভিন্ন। এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে বিজ্ঞান সাময়িকী প্লজ ওয়ান। কানাডার মন্ট্রিল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ৬০ জন নারী-পুরুষের ওপর গবেষণা চালিয়ে দেখেন, একই নেতিবাচক সংবাদে পুরুষের তুলনায় নারীর করটিসল হরমোন নিঃসরণের পরিমাণ বেশি। মানসিক চাপে এই হরমোনের নিঃসরণ হয়। গবেষকেরা নেতিবাচক ও নিরপেক্ষ—দুই ধরনের সংবাদের ওপর নারী-পুরুষের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করে এমন সিদ্ধান্ত নেন। বিবিসি।স্মার্ট টুথ ব্রাশদাঁত ব্রাশ করছেন নিয়ম মেনে দুবেলা? তাতে উন্নতি হচ্ছে তো? উত্তর জানাতে বিজ্ঞানীরা ব্রাশ তৈরিতে ব্যবহার করেছেন নতুন প্রযুক্তি। এটিই জানিয়ে দেবে সব খবর। মুখের যত্ন নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রতিষ্ঠান ‘দ্য বিম টুথব্রাশ’ নামের এই ব্রাশ তৈরি করেছে। ব্রাশটিতে যুক্ত থাকবে একটি যন্ত্রাংশ(ডিভাইস)। তবে তা বিদ্যুৎহীন বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। স্মার্টফোনের তারবিহীন ব্লুটুথের মাধ্যমে চলে যাবে দাঁতের যাবতীয় সব খবর। ব্যবহারকারীর মুঠোফোনে এ তথ্য যাবে। মানিকন্ট্রোল।