সংক্ষিপ্ত...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছানির কারণ ধূমপানধূমপান মানেই বিভিন্ন রোগব্যাধি। এ কথা সবারই জানা। তবে বিজ্ঞানীরা এবার প্রমাণ পেলেন, ধূমপানের কারণে চোখে ছানি পড়া রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। ধূমপায়ীদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অন্ধত্ব ও চোখের দৃষ্টিশক্তি হারানোর মতো ঘটনাও ঘটতে পারে। চীনের একদল বিজ্ঞানীর এ-সংক্রান্ত গবেষণা নিবন্ধটি সম্প্রতি প্রকাশিত হয়েছে ইনভেস্টিগেটিভ অবথালমোলজি অ্যান্ড ভিজ্যুয়াল সায়েন্সে। বিগত কয়েকটি গবেষণাপত্র বিশ্লেষণ করে এই নতুন নিবন্ধটি তৈরি করা হয়। গবেষকেরা প্রায় ১২টি দলে বিভক্ত হয়ে গবেষণাটি পরিচালনা করেন। এ সময় তাঁরা আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার একাধিক অঞ্চলে চোখে ছানি পড়া রোগে আক্রান্ত বিভিন্ন বয়সী ধূমপায়ী ও অধূমপায়ীদের ওপর পরীক্ষা চালান। এতে ধূমপায়ীদের কম বয়সেই চোখে ছানি পড়া রোগে আক্রান্ত হওয়ার একটি সম্পর্ক খুঁজে পাওয়া যায়। নিবন্ধটির লেখক চীনের ঝেজিয়াং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুয়ান জে বলেন, অস্ত্রোপচারের মাধ্যমে চোখে ছানি পড়া থেকে অনেকেই দৃষ্টিশক্তি ফিরে পেতে পারেন। কিন্তু অনেক সময় তা হয় না। ইউরেকএলার্ট।