সংক্ষিপ্ত...
পৃথিবীর সমান গ্রহসৌরজগতের বাইরে নতুন এক গ্রহের সন্ধান পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা। নতুন এই গ্রহের ভর পৃথিবীর মতোই হতে পারে। সৌরজগতের কাছের নক্ষত্র আলফা সেনটোরির একটি গ্রহ এটি। পৃথিবী থেকে এই নক্ষত্রের দূরত্ব প্রায় চার আলোক বর্ষ। চিলির লা সিলা থেকে টেলিস্কোপ ব্যবহার করে নতুন এই গ্রহের অবস্থান জানা গেছে। বিবিসি।এইচআইভি প্রতিরোধে গরুর দুধগরুর দুধ থেকে তৈরি মাখন মানুষের দেহে এইচআইভি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে ধারণা করছেন একদল বিজ্ঞানী। মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বলছেন, গরুকে এইচআইভি প্রোটিন টিকা দিয়ে পরীক্ষাটি চালানো হয়। এতে দেখা গেছে, বাচ্চা প্রসবের পর গরুর প্রথম দুধে এন্টিবডির উপস্থিতি রয়েছে, যা সদ্যঃপ্রসূত বাচ্চার এইচআইভি প্রতিরোধে ভূমিকা রাখছে। বর্তমানে বিজ্ঞানীরা মানুষের ওপর এর কার্যকারিতা পরীক্ষা করে দেখছেন। মাখন বা দুগ্ধজাত পদার্থে রূপান্তরের আগে এটি সঠিকভাবে কাজ করে কি না, তা-ও পরীক্ষা করছেন বিজ্ঞানীরা। টাইমস অব ইন্ডিয়া।