সংক্ষিপ্ত...
হ্যাকিংয়ে ক্ষতিগ্রস্তদের জন্য বিমা!ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের সাইট ব্যবহারকারীদের অনেকেই অ্যাকাউন্ট হ্যাকিংয়ের কারণে বিড়ম্বনার শিকার হচ্ছেন। যাঁরা নিয়মিত ইন্টারনেট ব্যবহার করেন, দিন দিন তাঁদের দুশ্চিন্তার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে হ্যাকাররা। অ্যাকাউন্ট হ্যাকিংয়ের কারণে অনেকের ব্যক্তিগত ও সামাজিক মর্যাদাও ক্ষুণ্ন হচ্ছে। এ বিড়ম্বনা এড়াতে যুক্তরাজ্যের তথ্য নিরাপত্তাবিষয়ক-প্রতিষ্ঠান ‘অ্যালাউ’ প্রথমবারের মতো বিশেষ বিমা চালু করেছে। টাইমস অব ইন্ডিয়া।বাইসাইকেলে ককপিট!প্রকৌশলীরা এমনটি এক বাইসাইকেলের নকশা তৈরি করছেন যাতে বিমানের মতো ‘ককপিট’ (চালকের বসার স্থান) রয়েছে। রাস্তার অবস্থা বিবেচনায় নিয়ে এই ককপিট স্বয়ংক্রিয়ভাবে নিজের অবস্থান পরিবর্তন করবে যাতে চালকের সুবিধা হয়। পাহাড়ি রাস্তার উঁচু-নিচু ঢাল কিংবা সমতল ভূমি—যে পথেই এই বাইসাইকেল চালানো হোক না কেন, চালকের সুবিধা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে আসনটি খাপ খাইয়ে নেবে। বাইসাইকেলের নকশা তৈরি করেছে মার্কিন সাইকেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান ক্যাননডেল।