সংক্ষিপ্ত...
ডলফিনের জন্য সুখবরনদীর ভাঙন, দূষণ আর বন ধ্বংসের প্রভাবে বিপন্ন হয়ে পড়েছে আমাজন নদীর গোলাপি ডলফিন। অতিরিক্ত শিকারও এর একটা কারণ। এ পরিস্থিতিতে তাদের জন্য এক সুখবর ঘোষণা করলেন বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস। স্বাদু পানির গোলাপি ডলফিন শিকার নিষিদ্ধ করে একটি আইন জারি করেছেন প্রেসিডেন্ট। এতে অনন্য ধরনের এই ডলফিন প্রজাতিটিকে জাতীয় সম্পদ বলেও ঘোষণা করা হয়েছে। সম্প্রতি ইবারে নদীর তীরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট মোরালেস এ ঘোষণা দেন। শব্দ করলেই পপকর্নআপনি অনেক ক্লান্ত। এতই ক্লান্ত যে আপনার হাতেরও এক টুকরা পপকর্ন মুখে তুলে নেওয়ার সামর্থ্য নেই। ভাবুন তো, আপনি চাইলেন আর পপকর্ন এসে গেল আপনার মুখের ভেতর। ইশ্, যদি এমন হতো! হ্যাঁ, বাস্তবেও এমন একটি যন্ত্র তৈরি করেছে মার্কিন স্ন্যাক কোম্পানি পপকর্ন ইন্ডিয়ানা। পপিনেটর নামের এ যন্ত্রে একটি সেন্সর যুক্ত করা আছে। ‘পপ’ শব্দটি উচ্চারণ করামাত্রই যন্ত্রটি একটি পপকর্ন ছুড়ে দেবে। শব্দটি যেখান থেকে এসেছে, ঠিক সেখানেই পৌঁছাবে পপকর্ন টুকরাটি। ১৫ ফুট দূর থেকেও ‘পপ’ শব্দটি শোনামাত্র কাজ করতে সক্ষম হবে যন্ত্রটি। এর যন্ত্রকৌশলের সঙ্গে একমাত্র বাস্কেটবল খেলায় ব্যবহূত গোলপোস্টেরই তুলনা চলে। ডেইলি নিউজ আমেরিকা।