সংক্ষিপ্ত...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাথর পরীক্ষানাসার রোবটিক যান কিউরিওসিটি প্রথমবারের মতো মঙ্গল গ্রহের একটি পাথর পরীক্ষা করেছে। মাটিজেভি নামের এ পাথরে কী কী রাসায়নিক উপাদান রয়েছে, তা খুঁজে বের করা হলো এই পরীক্ষার উদ্দেশ্য। প্রায় তিন সপ্তাহ আগে মঙ্গলে পাঠানো হয় কিউরিওসিটি। প্রাণের অস্তিত্ব খোঁজাই হলো এ মঙ্গল অভিযানের উদ্দেশ্য। গত শনিবার কিউরিওসিটি তার হাত দিয়ে পাথরটি স্পর্শ করে। তবে এর গবেষণামূল্যের চেয়ে রোবটটির হাতের কার্যকারিতা কতটুকু আছে, তা জানা আরও বেশি গুরুত্বপূর্ণ ছিল। বিবিসি।দাঁতের চিকিৎসা!হাজার হাজার বছর আগেও দাঁতের ফিলিংয়ে ব্যবহূত হতো মৌচাকের মোম। প্রায় ৬৫ হাজার বছরের পুরোনো এক চোয়ালের হাড়ে খুঁজে পাওয়া গেছে এই মোমের টুকরো। বিজ্ঞানবিষয়ক সাময়িকী প্লস ওয়ানে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ইতালির আব্দুস সালাম ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিউরিটিক্যাল ফিজিক্সের গবেষণা দলের প্রতিনিধি ক্লাউডিও তুনিজ জানান, ধারণা করা হচ্ছে, এই মোমের টুকরোটি ভেঙে যাওয়া দাঁতের ব্যথা উপশমে ব্যবহার করা হয়েছিল। রেডিওকার্বনের ফলাফলে বোঝা যাচ্ছে দাঁত ও চিকিৎসায় ব্যবহূত মোম দুটোই ৬৫ হাজার বছরের পুরোনো। এটি ১৯১১ সালে স্লোভানিয়ায় পাওয়া গেছে। এই অঞ্চলে তখন নিওলিথিক মানুষ বসবাস করত। নিউইয়র্ক টাইমস।