সংক্ষিপ্ত...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুতগতির গাড়িযুক্তরাজ্যের দ্রুতগতির গাড়ির রেকর্ড ভেঙেছে নেমেসিস নামের একটি ব্যাটারিচালিত গাড়ি। গাড়িটি ঘণ্টায় ২৪৪ কিলোমিটার বেগে ছুটেছে বলে দাবি করেছেন এর নির্মাতারা। এর আগের রেকর্ড ছিল ঘণ্টায় ২২০ কিলোমিটার। যুক্তরাজ্যের নরফোকের প্রকৌশলীরা গাড়িটি তৈরি করেন। এরপর সেটি চালানো হয়েছে ইয়র্কের কাছে এলভিংটন বিমানঘাঁটিতে। বিবিসি।প্রতিকূল পরিবেশেমহাসাগরগুলোর পানিতে ক্রমেই বাড়ছে অম্লতা। এই অম্লতা সেখানকার প্রবাল বা এ ধরনের প্রাণীর জন্য করুণ পরিণতি ডেকে আনতে পারে। তবে গবেষকেরা দেখতে পেয়েছেন, সজারুসদৃশ কিছু ছোট সামুদ্রিক প্রাণী (সি আর্চিনস) নিজেদের জেনেটিক বৈশিষ্ট্যের কারণে ওই প্রতিকূল পরিবেশেও খাপ খাইয়ে নিতে পারে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ‘থার্ড ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন দ্য ওশান ইন এ হাই কার্বন ডাই-অক্সাইড ওয়ার্ল্ড’ শীর্ষক সম্মেলনে গবেষকেরা গত সোমবার তাঁদের অনুসন্ধানের ফলাফল উপস্থাপন করেন। নেচার।