সংক্ষিপ্ত...
২০০০ গুণ গতিইন্টারনেটের গতি ১ সেকেন্ডে ২০ গিগাবাইট! ভাবা যায়? কিন্তু ব্রডব্যান্ডের বর্তমানের চেয়ে আরও ২০০০ হাজার গুণ গতি বাড়ানো সম্ভব বলে জানিয়েছেন যুক্তরাজ্যের নর্থ ওয়েলসের বেঙ্গর ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। ইতিমধ্যেই এ কাজে সাফল্য পেতে তিন বছরের একটি প্রকল্পও হাতে নিয়েছেন তাঁরা। অনেক শহরে এখন ব্রডব্যান্ডের গতি প্রতি সেকেন্ডে প্রায় এক গিগাবাইট। যুক্তরাজ্যের লন্ডনে এর সর্বোচ্চ গতি প্রতি সেকেন্ডে প্রায় ১ দশমিক ৫ গিগাবাইট। এই গবেষক দলটি ব্রডব্যান্ডের গতিকে শুধু ২০ গিগাবাইটে নয় বরং পরে তা ৪০ গিগাবাইটে পৌঁছানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিবিসি। দুই দশক আগেইদুই দশক কিংবা তার আগেই মস্তিষ্কে আলঝেইমার রোগের লক্ষণ ধরা পড়ে বলে জানিয়েছেন গবেষকেরা। সম্প্রতি লেনচেট নিউরোলজিতে প্রকাশিত এক গবেষণা নিবন্ধে বিজ্ঞানীরা আলঝেইমার রোগের পূর্ব লক্ষণের কারণে মস্তিষ্কের তুলনামূলক পরিবর্তন তুলে ধরেছেন। আগের এক গবেষণায় দেখা গেছে, আলঝেইমার রোগের লক্ষণ দেখা দেওয়ার ১০ থেকে ১৫ বছর আগেই তা মস্তিষ্কে প্রভাব ফেলে। এমনকি মস্তিষ্কের প্রায় ২০ শতাংশ অকেজো করার পর এটি ধরা পড়ত। বিবিসি।