সংক্ষিপ্ত...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘাস খেয়ে বাঁচত মানুষ!আজ থেকে প্রায় ৩৫ লাখ বছর আগে মানুষ ঘাস খেয়ে জীবন ধারণ করত। একটি হাড়ের পরীক্ষার পর এ তথ্যটি জানিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক জুলিয়া লি থর্প। এ হাড়ের ওপর পরীক্ষায় উচ্চমাত্রার কার্বন-১৩-এর উপস্থিতি পাওয়া গেছে। আফ্রিকার লেক চাদ অঞ্চলে জন্মানো ঘাসজাতীয় সাভানাহগাছ খেয়ে জীবন ধারণের বিষয়টি বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন। এর আগে এক গবেষণায় প্রায় ২৮ লাখ বছর আগে মানুষের ঘাস খাওয়ার বিষয়টি ধরা পড়ে। নিউ সায়েনটিস্ট।