সংক্ষিপ্ত...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচ লাখ বছর আগে বর্শার ব্যবহারবর্তমান ধারণার চেয়ে আরও প্রায় দুই লাখ বছর আগে শিকার ধরতে সুচালু পাথরের বর্শার ব্যবহার শুরু হয়েছিল। বিজ্ঞানীরা বলছেন, বর্শার ব্যবহার শুরু প্রায় পাঁচ লাখ বছর আগে। মানুষের বিবর্তনে সুচালু বর্শার ব্যবহার তাৎপর্যপূর্ণ উদ্ভাবন। কেননা, এই অস্ত্রের সাহায্যে পশু শিকার আরও সহজ হয়। এতে নিয়মিত মাংস ভক্ষণ ও উন্নত খাবারের জোগান বাড়ে। এর ফলে মানুষের মস্তিষ্কেরও বিকাশ ঘটে। ইউনিভার্সিটি অব টরন্টোর গবেষক জেইনি উইলকিনস আফ্রিকার নর্দান কেইপ এলাকার কাথু প্যানে একটি তিন কোণাকৃতির তীক্ষ পাথরখণ্ড খুঁজে পান। পরীক্ষায় এই পাথরটি পাঁচ লাখ বছরের পুরোনো বলে জানা গেছে। গার্ডিয়ান।