সংক্ষিপ্ত...
পৃথিবীতে নিরাপদেআন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) চার মাসের বেশি কাটানোর পর তিন নভোচারী গতকাল সোমবার ভোরে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন। নভোচারীরা রাশিয়ার মহাকাশযান সয়্যুজে চড়ে কাজাখস্তানের বৃক্ষশূন্য একটি প্রান্তরে অবতরণ করেন। ওই তিন নভোচারী হলেন: রাশিয়ার ইয়ুরি মালেনচেনকো, যুক্তরাষ্ট্রের সুনিতা উইলিয়ামস ও জাপানের আকিহিকো হোশাইদ। গ্রিনিচ মান সময় গতকাল ০২০০টার ঠিক আগ মুহূর্তে তাঁরা অবতরণ করেন বলে রাশিয়ার মহাকাশ অভিযান নিয়ন্ত্রণ কেন্দ্র জানায়। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার টেলিভিশনে এই অবতরণের দৃশ্য দেখানো হয়। এএফপি সবচেয়ে অলসপৃথিবীর সবচেয়ে অলস প্রাণীটি বাস করে ক্যালিফোর্নিয়ায়। ইলেকমি প্লেনিপস নামের তিন সেন্টিমিটারের মতো লম্বা এ প্রাণীটির রয়েছে প্রায় ৭৫০টি পা। সম্প্রতি সিলিকন ভ্যালির কাছে এই প্রাণীটির সন্ধান পান ইউনিভার্সিটি অব অ্যারাইজোনার কীটপতঙ্গ বিদ্যাবিষয়ক গবেষক পল ম্যারেক। তবে ১৯২৮ সালে প্রথম এর সন্ধান পান বিজ্ঞানীরা। পুরুষ ইলেকমি প্লেনিপসের ক্ষেত্রে পায়ের সংখ্যা ৫৫০। আর স্ত্রীর ক্ষেত্রে তা সর্বোচ্চ ৭৫০টি। পতঙ্গটির পেছনে আবৃত অংশ থেকে সিল্ক তৈরি হয়। ন্যাশনাল জিওগ্রাফিক নিউজ।