সংক্ষিপ্ত...
স্থূলতা পরিমাপে সমীকরণএকটি সরল সমীকরণের মাধ্যমে ছেলেমেয়েরা স্থূল হয়ে পড়বে কি না, এই তথ্য জন্মের সময়ই পরিমাপ করা যাবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের একদল গবেষক। ফিলিপ মরিসের নেতৃত্বে লন্ডনের ইমপিরিয়াল কলেজের একদল গবেষক গবেষণাটি করেন। এ বিষয়ে একটি নিবন্ধ বিজ্ঞান সাময়িকী প্লস ওয়ান-এ প্রকাশিত হয়েছে। গবেষকেরা ফিনল্যান্ডের চার হাজার ৩২ জন, ইতালির এক হাজার ৫০৩ জন এবং যুক্তরাষ্ট্রের এক হাজার ৩২ জন শিশুর তথ্য নিয়ে গবেষণাটি করে এই সমীকরণ খুঁজে পান।এই সমীকরণে স্থূলতার কারণগুলো নিয়ে স্থূলতার ঝুঁকির হিসাব করা হয়। যেমন: শিশুর জন্মের সময় যা ওজন ছিল, এর সঙ্গে তার মায়ের খাদ্যাভ্যাসের তথ্য সংযুক্ত করলেই স্থূলতার ঝুঁকির পরিমাণ পাওয়া যায়। আগে বালক-বালিকার স্থূলতার জন্য তাদের জিনকেই মূলত দায়ী করা হতো। বিবিসি।বুধ গ্রহে জমাটবদ্ধ বরফ!সৌরজগতের প্রাণকেন্দ্র সূর্যের কাছাকাছি গ্রহ বুধেও জমাট বাঁধা বরফ রয়েছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার বিজ্ঞানীরা গতকাল শুক্রবার এ কথা জানিয়েছেন।বুধ গ্রহের উত্তর গোলার্ধে যে বিলিয়ন বিলিয়ন টন জমাট বাঁধা বরফ রয়েছে, তা দুই দশক ধরেই বলে আসছিলেন বিজ্ঞানীরা। পৃথিবী থেকে টেলিস্কোপের মাধ্যমে বুধে বরফ থাকার বিষয়টি টের পান বিজ্ঞানীরা। তবে এত দিন তা প্রমাণ করা যায়নি। তবে বিজ্ঞানবিষয়ক সাময়িকী সায়েন্স-এ প্রকাশিত এক নিবন্ধে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার পাঠানো মেসেঞ্জার নভোযানের তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়েছে। এতে দেখানো হয়েছে, বুধ গ্রহের উত্তর গোলার্ধে অগ্ন্যুৎপাতে সৃষ্ট গর্তগুলোর মধ্যে জমাট বাঁধা বরফ ও জৈব উপাদান রয়েছে। বিজ্ঞানীরা বলছেন, একই ধরনের উপাদান পৃথিবীতে প্রথম কীভাবে এসেছিল, তা ব্যাখ্যা করতে এই অনুসন্ধান সাহায্য করতে পারে। বিবিসি।