সংক্ষিপ্ত...
দাঁতের ক্ষয় রোধেদাঁত ব্রাশে দাঁতের ক্ষয় থেকে মুক্তি দিতে এবার বিজ্ঞানীরা ব্যবহার করেছেন নতুন প্রযুক্তি। এ ক্ষেত্রে প্রথমবারের মতো আলট্রাসনিক ওয়েভ ব্যবহার করেছেন বিজ্ঞানীরা।যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান এমি আলট্রাসনিক এজি সম্প্রতি এই বিশেষ প্রযুক্তি উদ্ভাবনের কথা জানিয়েছে। এটি কম্পন তৈরির মাধ্যমে খুব দ্রুত কাজ করতে সক্ষম হবে। তবে এ ক্ষেত্রে সাধারণ পদ্ধতির মতো দাঁত ক্ষয়ের কোনো ঝুঁকি নেই। এমনকি ব্রাশ ব্যবহারে কোনো নড়াচড়া করারও প্রয়োজন হবে না। তরঙ্গগুলোই দাঁতের ময়লা দূর করবে। নতুন এই ব্রাশের খরচ পড়বে প্রায় ৮০ পাউন্ড এবং টুথপেস্টের খরচ পড়বে প্রায় চার পাউন্ড। টাইমস অব ইন্ডিয়া।প্রাচীনতম ডাইনোসর!প্রাচীনতম ডাইনোসর বা এর খুব কাছের প্রজাতি আবিষ্কৃত হয়েছে বলে দাবি করেছেন এক দল গবেষক। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একদল জীবাশ্মবিদ ডাইনোসরটির ফসিল গবেষণা করে এই তথ্য পেয়েছেন। নেয়াসাসাউরুয়াস পাররিংটোনি নামের এই ডাইনোসর প্রায় ২৪ কোটি ৩০ লাখ বছর আগে পৃথিবীর বুকে ঘুরে বেড়াত; যা অন্যান্য ডাইনোসর যেমন ইউরাপটর ও হাররেরাসাওউরাস থেকেও এক কোটি বছর পুরোনো। গবেষকদের অন্যতম একজন জীবাশ্মবিদ সারাহ ওয়াররিং বলেন, সবচেয়ে পুরোনো ডাইনোসর কি না, তা নিয়ে সন্দেহ থাকলেও এটি তাদেরই কাছের কোনো প্রজাতি হতে পারে। ১৯৩০ সালে ডাইনোসরটির কিছু ফসিল তানজানিয়ায় পাওয়া যায়। দ্য নিউইয়র্ক টাইমস।