সংক্ষিপ্ত...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শনির চাঁদে ছোট্ট নীল নদ!সৌরজগতের শনি গ্রহের চাঁদ টাইটানে একটি নদীর প্রবাহের অস্তিত্ব খুঁজে পাওয়ার দাবি করেছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। পৃথিবীর বাইরে এযাবৎকালে এত বড় নদীর প্রবাহের অস্তিত্ব শনাক্তের ঘটনা এটাই প্রথম। দেখতে এটা পৃথিবীর নীল নদের ক্ষুদ্র রূপ।নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি এক বিবৃতিতে জানিয়েছে, টাইটানের ওই নদীর উৎপত্তিস্থল থেকে বড় একটা সমুদ্র ৪০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। পক্ষান্তরে পৃথিবীর নীল নদের দৈর্ঘ ছয় হাজার ৭০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। নাসার ক্যাসিনি মিশন এই প্রথমবারের মতো টাইটানের ওই নদীর প্রবাহের ছবি প্রকাশ করেছে। পৃথিবীর বাইরের কোনো স্থানের এত উচ্চমানসম্পন্ন ছবি এর আগে প্রকাশ করা হয়নি। তবে টাইটানে রয়েছে পুরু স্তরবিশিষ্ট শীতল বায়ুমণ্ডল। তার মানে, সেখানে তরল পানির প্রবাহের সম্ভাবনা কম। টাইটানে অবস্থিত তরল মূলত মিথেন ও ইথেনের মতো হাইড্রো-কার্বনের মিশ্রণ। টাইমস অব ইন্ডিয়া।সাড়ে সাত হাজার বছর আগে পনির!দুগ্ধজাত নোনতা খাবার পনির বিশ্বের অনেক দেশে বেশ আদরণীয় খাবার। বিজ্ঞানীরা দাবি করছেন, এই পুষ্টিকর খাবার মানুষ সাড়ে সাত হাজার বছর আগে তৈরি করত। এ ব্যাপারে তথ্য-প্রমাণ পাওয়া গেছে। নেচার সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধের বরাত দিয়ে গত বুধবার রয়টার্সের প্রতিবেদনে এ কথা জানানো হয়।যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক মানুষের তৈরি সাড়ে সাত হাজার বছরের পুরোনো পনির আবিষ্কারের কথা দাবি করেছে। পোল্যান্ডের কুয়াভিয়া অঞ্চল থেকে পাওয়া সাড়ে সাত হাজার বছরের পুরোনো একটি মাটির পাত্রের টুকরো পরীক্ষা করে বিজ্ঞানীরা দাবি করেন, পনির বানাতে যেমন ছাঁকুনিযুক্ত পাত্র ব্যবহার করা হয়, সে ধরনের পাত্রের সঙ্গে ওই মাটির পাত্রের অনেকটা মিল রয়েছে। পনির বানানোর জন্য দুধ থেকে ননী ও ল্যাকটোজসমৃদ্ধ ঘোল আলাদা করার কাজে এ ধরনের পাত্র ব্যবহার করত সে যুগের মানুষ।পিটার বোগুকি নামের একজন গবেষক বলেন, ‘ওই সময় পনির তৈরির মাধ্যমে দুধে ল্যাকটোজের মাত্রা কমানো হতো। সেকালের মানুষ একালের মানুষের মতো দুধে ল্যাকটোজ তেমন সইতে পারত না।’পোল্যান্ডের ওই এলাকা থেকে পাওয়া অন্যান্য মাটির পাত্র পানি সংরক্ষণ ও মাংস রান্নার মতো নির্দিষ্ট কাজে ব্যবহার করা হতো বলে মনে করছেন গবেষকেরা।