সংক্ষিপ্ত...
পর্নোগ্রাফির কারণে...ইন্টারনেটে অশ্লীল ছবি দেখা বা লেখা পড়া স্মৃতিভ্রমের অন্যতম কারণ বলে দাবি করেছেন জার্মানির একদল বিজ্ঞানী। এ সংক্রান্ত গবেষণা নিবন্ধটি সম্প্রতি প্রকাশিত হয়েছে সেক্স রিসার্স জার্নালে। গবেষণায় অংশগ্রহণকারীদের প্রত্যেককে একাধিক যৌনতাবিষয়ক ছবি ও সাধারণ ছবি দেখানো হয়। যৌনতাবিষয়ক ছবির প্রশ্নে তাঁরা প্রায় ৬৭ শতাংশ প্রতিক্রিয়া দেখিয়েছে। যেখানে সাধারণ ছবি নিয়ে তাদের প্রতিক্রিয়ার হার প্রায় ৮০ শতাংশ। দ্য ইনডিপেনডেন্ট।শুক্রাণুর গঠন...শুক্রাণু কেবল সংখ্যায় নয়, গঠনের বিষয়ও প্রজননক্ষমতার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। সুগঠিত শুক্রাণুতে দ্রুত বাবা হওয়ার সম্ভাবনা বেশি বলে দাবি করছেন যুক্তরাষ্ট্রের রোডস আইল্যান্ডের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। গবেষকেরা বলছেন, পুরুষের শুক্রাণু সুগঠিত হলে এর চলাচলের ক্ষমতা বেশি হয়। আর অধিক চলাচল-সক্ষম শুক্রাণু প্রজননের কাজটি করে থাকে। তাঁরা বন্ধ্যত্ব দূরীকরণ চিকিৎসাকেন্দ্রের ১০৩ জন পুরুষের শুক্রাণু নিয়ে গবেষণা করেন। টাইমস অফ ইন্ডিয়া।