সংক্ষিপ্ত...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মান বিজ্ঞানী আর্নেস্ট শেফার ১৯৩৮ সালে তিব্বত থেকে একটি প্রাচীন বুদ্ধমূর্তি উদ্ধার করেন। তাঁর এই অভিযানে সহায়তা দিয়েছিল সে সময়কার জার্মানির নাৎসি শাসকেরা। ২৪ সেন্টিমিটার লম্বা ও ১০ কেজি ওজনের এই বুদ্ধমূর্তি আয়রনম্যান বা লৌহমানব নামে পরিচিত। দীর্ঘ কয়েক দশক পর্যন্ত মূর্তিটির প্রকৃত উৎস সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা ছিল না। গবেষকেরা দাবি করেছেন, মূর্তিটির পেটের অংশটি দুর্লভ লোহা দিয়ে তৈরি, যার ভেতরে উচ্চমাত্রার নিকেল রয়েছে। প্রায় ১৫ হাজার বছর আগে পৃথিবীতে আছড়ে পড়া ‘চিঙ্গা উল্কাপিণ্ডের’ অংশবিশেষ দিয়ে মূর্তিটি বানানো হয়েছে। গবেষকদের এই মূল্যায়ন মিটিওরিটিকস অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে। বিবিসি। গেঁটে বাতচেরি ফল খেলে গেঁটে বাতে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে। বোস্টন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা আর্থ্রাইটিস অ্যান্ড রিউম্যাটিজম সাময়িকীতে লিখেছেন, যারা চেরি খায় না তাদের তুলনায় যারা দুই দিন পরপর চেরি খায়, তাদের গেঁটে বাতে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৩৫ শতাংশ কম। গেঁটে বাতের কারণে শরীরের গ্রন্থিতে খুব ভয়াবহ যন্ত্রণা হয় এবং ফুলে ওঠে। রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে চেরির অ্যানেথাসায়ানিন ও অ্যান্টি-অক্সিডেন্ট প্রদাহ সৃষ্টিকারী রাসায়নিককে নিয়ন্ত্রিত করে। বিবিসি।