সংক্ষিপ্ত...
উজ্জ্বল ধূমকেতুচাঁদের চেয়ে ১৫ গুণ বেশি উজ্জ্বল একটি ধূমকেতু দেখা যাবে আকাশে। ‘আইসন’ নামের এই ধূমকেতু উত্তর গোলার্ধের আকাশে আগামী বছরের নভেম্বর ও ডিসেম্বরে দিনের আলোতেও দৃশ্যমান হবে। সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ধূমকেতুটি তখন সূর্যের দিকে অগ্রসর হবে। রাশিয়ার জ্যোতির্বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে আইসনের উপস্থিতি আবিষ্কার করেন। এটি বর্তমানে ‘উপবৃত্তাকার’ পথে বৃহস্পতি গ্রহ থেকে পৃথিবীর দিকে এগিয়ে চলেছে। আইসনের উজ্জ্বলতা হবে গত শতাব্দীর যেকোনো ধূমকেতুর চেয়ে বেশি। যুক্তরাজ্যভিত্তিক জ্যোতির্বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান সোসাইটি ফর পপুলার অ্যাস্ট্রোনমির ভাইস প্রেসিডেন্ট রবিন স্ক্যাগেল বলেন, সন্ধ্যার আকাশে ধূমকেতুটির উপস্থিতি হবে অত্যন্ত দৃষ্টিনন্দন। পিটিআই। উদ্বেগমৃগী রোগ সম্পর্কে অসচেতনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। চিকিত্সায় আরোগ্য সম্ভব হলেও অসচেতনতার কারণে বেশির ভাগ ক্ষেত্রে এ রোগের কোনো চিকিত্সাই হয় না। চিকিত্সা সাময়িকী দ্য ল্যানসেট-এ প্রকাশিত নিবন্ধে গবেষকেরা জানান, মৃগী রোগের প্রায় ৪০টি ধরন আছে। তবে এটা মানসিক কোনো সমস্যা নয়, কিন্তু আঘাতের কারণে মস্তিষ্কে কোনো ধরনের ক্ষতি থেকে এ রোগ হতে পারে। মানুষ এটাকে মানসিক সমস্যা ভেবে নিয়ে ভুল করে থাকে, যে কারণে ৬০ শতাংশের বেশি মৃগী রোগীর কোনো চিকিত্সাই হয় না। বিবিসি।