সংক্ষিপ্ত...
স্কুল ফাঁকি নয়অসুস্থতার কথা বলে স্কুল ফাঁকি দেওয়ার দিন সম্ভবত ফুরিয়ে আসছে। স্কুলে না গিয়েও বাসায় বসে ক্লাসে উপস্থিত থাকার সুযোগ সৃষ্টি করে দিয়েছে রোবট। কম্পিউটার-নিয়ন্ত্রিত ওই রোবটের নাম দেওয়া হয়েছে ‘রোবোসোট’। যুক্তরাষ্ট্রের সাত বছর বয়সী স্কুলছাত্র ডেভেন ক্যারো ভিজিও রোবোসোট ব্যবহার করে বাসায় বসেই নিয়মিত ক্লাস করছে। সে শিক্ষকের প্রশ্নের উত্তর দিতে পারে, তাঁকে দেখতেও পায়। এমনকি সহপাঠীদের আড্ডাতেও অংশ নিতে পারছে সে। ওয়েব ক্যামেরার মাধ্যমে ডেভেনের সহপাঠীদের আচরণ ও চেহারা দেখার সুযোগ করে দিয়েছে রোবটটি। আর রোবটটি তার বাসার কম্পিউটারের সঙ্গে সংযুক্ত। তবে ডেভেন কিন্তু ইচ্ছা করেই ক্লাস ফাঁকি দেয় না। মারাত্মক শারীরিক সমস্যার কারণে সে স্কুলে যেতে পারছে না। টাইমস অব ইন্ডিয়া।গুপ্তচর ফোনএবার হ্যাকারদের থেকে এক ধাপ এগিয়ে থাকতে এক অভিনব অ্যাপ্লিকেশন আবিষ্কার করেছেন মার্কিন সেনাবাহিনীর বিশেষজ্ঞরা। অ্যাপ্লিকেশনটি যুক্ত করলেই আপনার স্মাটফোনই হয়ে উঠবে ‘গুপ্তচর’। ফোনের ক্যামেরা অপশনটি চালু হয়ে যাবে। আর তা থেকে আপনার একান্ত ব্যক্তিগত ও গোপনীয় তথ্য চলে আসবে অন্যের হাতের মুঠোয়। একেবারেই আপনার অজান্তে। অ্যাপ্ল\িকেশনটির নাম রাখা হয়েছে, ‘প্লেইসরেইডার’ এই কাজের উদ্দেশ্য হলো, হ্যাকারদের ভবিষ্যৎ গতিবিধি সম্পর্কে আগেভাগে সচেতন হওয়া। পিটিআই।