সংক্ষিপ্ত...
খাদ্যাভ্যাস নিয়ে সতর্কতাক্যাফেটেরিয়ায় খাদ্যাভ্যাস অল্প বয়সে মৃত্যুর অন্যতম কারণ হতে পারে। এসব খাবারে চর্বি, চিনি ও সোডিয়ামের পরিমাণ বেশি থাকে। এমন খাবার খেলে ৩০ থেকে ৪০ বছরেই উদ্বেগ-অস্থিরতার লক্ষণ দেখা যেতে পারে। ক্যাফেটেরিয়ার খাদ্যাভ্যাস নিয়ে গবেষণাটি করেছেন কানাডার একদল বিজ্ঞানী। গবেষণায় দেখা গেছে, এমন খাবার কোলেস্টেরল, রক্তে চিনির পরিমাণ, রক্তচাপ ও স্থূলতা বৃদ্ধি করে। বিজ্ঞানীরা কিছু ইঁদুরের ওপর গবেষণা করে এ তথ্য পেয়েছেন। গবেষণা নিবন্ধটি কানাডার স্ট্রোক কংগ্রেসে উপস্থাপন করা হয়েছে। খালিজ টাইমস।দ্বৈত চরিত্রএডিনোভিস-৩৬ নামের একটি ভাইরাস ডায়াবেটিসের ঝুঁকি কমায়। আবার তা শরীরের স্থূলতাও বাড়িয়ে তোলে। দ্বৈত চরিত্রের এই ভাইরাসটির কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার পেনিংটন বায়োমেডিকেল রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানী নিখিল ধুরান্দার ও তাঁর দল। তাঁরা বলছেন, ভাইরাস এডি-৩৬ আক্রান্তদের রক্তে শর্করা ও ইনসুলিনমাত্রা স্বাভাবিক। কিন্তু শরীরে চর্বির পরিমাণ তুলনামূলক বেশি। এক হাজার ৪০০ স্বেচ্ছাসেবীর ওপর গবেষণাটি চালানো হয়। গবেষণাটি চলে ১০ বছর ধরে। নিউসায়েন্টিস্ট।