সংক্ষিপ্ত...
স্ট্রোকের ঝুঁকি কমাতে টমেটোপ্রতিদিনের খাদ্য তালিকায় টমেটো রাখলে তা স্ট্রোকের ঝুঁকি কমাবে। যারা টমেটো খেতে ভালোবাসেন, তাদের ক্ষেত্রে স্ট্রোক বা মস্তিষ্কে রক্তক্ষরণের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে যাবে। ফিনল্যান্ডের গবেষকেরা এ তথ্য জানান। এ-সংক্রান্ত গবেষণা নিবন্ধ নিউরোলজি জার্নাল-এর চলতি সংখ্যায় প্রকাশিত হয়েছে। গবেষণায় বিজ্ঞানীরা টমেটো, গোলমরিচ ও তরমুজে উজ্জ্বল লাল বর্ণের ‘লাইকোপিন’ নামের একটি রাসায়নিক অ্যান্টি-অক্সিডেন্টের প্রভাব খুঁজে পেয়েছেন। গবেষণায় দেখা গেছে, যাদের রক্তপ্রবাহে এই লাইকোপিনের পরিমাণ বেশি, তাদের স্ট্রোকের ঝুঁকি প্রায় ৫৫ শতাংশ কম। এই লাইকোপিন শরীরের কোষগুলোকে সুরক্ষা দেয় এবং রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে। বিবিসি। মোজা খুঁজতে...ধরুন, আপনার বেশ কয়েক জোড়া মোজা আছে। সবগুলো দেখতে একই রকম, কালো। এক বন্ধের দিনে সবগুলোই ধুয়ে দিলেন। কিন্তু এরপর আর জোড়া মেলাতে পারছেন না। কিন্তু এমন আজব সমস্যার সমাধানে ব্যবহার করা হয়েছে নতুন প্রযুক্তি। মোজাজোড়া আলাদা করতে ব্যবহূত এই প্রযুক্তির নাম ব্ল্যাকসক্স। সুইচ লাক্সারি নামের মোজা প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান এই প্রযুক্তি উদ্ভাবন করেছে। আইফোন ব্যবহারকারীরা বিনা মূল্যে এই প্রযুক্তি কাজে লাগাতে পারবেন। এই প্রযুক্তি ব্যবহারে জানা যাবে কোন দুটি মিলে এক জোড়া মোজা হয়। কোন তারিখে মোজা কেনা হয়েছে, তা-ও দেখাবে এটি। কত দিন পর্যন্ত এই মোজা ব্যবহারের উপযোগী থাকবে, সেটিও এই প্রযুক্তি ব্যবহারে জানা যাবে। টাইমস অব ইন্ডিয়া।