সংক্ষিপ্ত...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপন খবর জানতে...প্রিয় মানুষটিকে কতটুকু বিশ্বাস করেন? শতভাগ? যদি মনে কোনো সন্দেহ জাগে তবে জানাবে কে? হ্যাঁ, এই তথ্য জানাতেও আপনাকে সাহায্য করবে নতুন প্রযুক্তি। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন উদ্যোক্তা নিয়াল দেশাই একটি বিশেষ সফটওয়্যার উদ্ভাবন করেছেন। প্রিয় মানুষ কার সঙ্গে গোপন প্রেম করে যাচ্ছে, তা জানাতে ‘চিটস অ্যাপ’ সফটওয়্যারটি মুঠোফোনে ডাউনলোড করতে হবে। এতে খরচ হবে তিন পাউন্ড। এটি গোপনে মুঠোফোনের সব খুদেবার্তা ও কল তালিকা ধারণ করে রাখবে। পিটিআই। চার বছরেই... শৈশবের শুরুতে বইপত্র ও শিক্ষামূলক খেলনার সান্নিধ্য মানুষের পরবর্তী জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। মার্কিন বিজ্ঞানীরা দুই দশকব্যাপী গবেষণার পর এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন। যুক্তরাষ্ট্রের নিউ ওরলিন্সে সোসাইটি ফর নিউরোসায়েন্সের বার্ষিক সভায় এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন গত রোববার উপস্থাপন করা হয়। মানুষের মস্তিষ্কের গঠনপ্রক্রিয়ার বেশির ভাগই সম্পন্ন হয় চার বছর বয়সের মধ্যে। এ সময় শিশুরা ভাষা আয়ত্ত করে। তারা মা-বাবার কাছ থেকে যে শিক্ষা অর্জন করে, সেটিই ভবিষ্যতে তাদের মানসিক উন্নতির সোপান হিসেবে কাজ করে। গার্ডিয়ান।