সংক্ষিপ্ত...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাগ নিয়ন্ত্রণে ভিডিও গেম!শিশুদের রাগ নিয়ন্ত্রণের জন্য বিশেষ একটি ভিডিও গেম তৈরি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের একটি হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে গেমটি তৈরি করা হয়েছে। এটির কার্যকারিতা নিয়ে অ্যাডোলসেন্ট সাইকিয়াট্রি সাময়িকীতে শিগগিরই একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হবে। ‘রেজ কন্ট্রোল’ নামের ভিডিও গেমটিতে একটি যন্ত্রাংশ নির্দিষ্ট শিশুর আঙুলে লাগানো থাকে। এই খেলায় শিশুটিকে প্রতিপক্ষের নভোযানগুলো লক্ষ্য করে গুলি ছুড়তে হয়। এ ক্ষেত্রে রেগে গেলেই শিশুটি হেরে যাবে। কারণ এতে তার হূদস্পন্দন বেড়ে যাবে এবং শত্রু পক্ষকে ঘায়েল করার ক্ষমতা কমতে থাকবে। এই খেলায় বিজয়ী হতে চাইলে শিশুদের অবশ্যই শান্ত থাকতে হবে অর্থাৎ রাগ নিয়ন্ত্রণ করতে হবে। এই গেম ব্যবহারকারী শিশুদের রাগের মাত্রা উল্লেখযোগ্য হারে কমে এসেছে বলে উল্লেখ করেন গবেষক-চিকিৎসক জোসেফ গনজালেস-হাইড্রিখ। বিবিসি।ওষুধ খুঁজতে সফটওয়্যারওষুধের বড়ি চিনতে ভুল করছেন? এই বিভ্রান্তি দূর করতে আপনাকে সাহায্য করবে একটি মুঠোফোনে ব্যবহারযোগ্য সফটওয়্যার। মার্কিন বিজ্ঞানী জেসাস ক্যাবান ও তাঁর সহযোগীরা নতুন এই সফটওয়্যার উদ্ভাবন করেছেন। মুঠোফোনের ক্যামেরায় তোলা ছবির সাহায্যে সঠিক ওষুধের বড়ি খুঁজে বের করতে আপনাকে ড্রাগস ডট কম ও ওয়েবএমডি নামের দুটি ওয়েবসাইটের সাহায্য নিতে হবে। সঠিক বড়িটির বিবরণ লিখে পাঠালেই সফটওয়্যারটি ছবি দেখে নির্দিষ্ট বড়ির রং, গঠন ও বিশেষ চিহ্ন শনাক্ত করে সঠিক বড়িটি ব্যবহারের নির্দেশ দেবে। পুরো প্রক্রিয়াটিতে সময় লাগবে এক সেকেন্ডেরও কম এবং এতে নির্ভুল হওয়ার সম্ভাবনা ৯১ শতাংশ। নিউ সায়েন্টিস্ট।