সংক্ষেপে রাহুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্ম: ১৯৭০ সালের ১৯ জুন, ভারতের রাজধানী নয়াদিল্লিতে। বয়স এখন ৪১। বিয়ে করেননি। তবে ২০০৪ সালে সাংবাদিকদের জানান, তাঁর ভেরোনিক নামে একজন স্প্যানিস প্রেমিকা আছে যিনি ভেনেজুয়েলায় থাকেন। ভেরোনিক পেশায় স্থপতি।লেখাপড়া ও ক্যারিয়ার: দিল্লির সেন্ট কলম্বাস স্কুল ও দেরাদুনের ডুন স্কুলে। উচ্চশিক্ষা দিল্লির সেন্ট স্টিফেনস কলেজ এবং হার্ভার্ড ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়। লন্ডনের একটি ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এবং মুম্বাইতে আউটসোর্সিং প্রতিষ্ঠানে কাজ করেছেন। বাবা: ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী।মা: জাতীয় কংগ্রেসের সভাপতি এবং শাসকজোট ইউপিএর চেয়ারপারসন ইতালীয় বংশোদ্ভূত সোনিয়া গান্ধী।দাদি: প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।রাহুল এখন জাতীয় কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক এবং উত্তর প্রদেশের আমেথি কেন্দ্রের সাংসদ।