সংখ্যারহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি মৌলিক সংখ্যার বিয়োগফল ২ হলে এদের বলা হয় মৌলিক দ্বিজোট। যেমন: ৩ ও ৫-এর অন্তর ২। একইভাবে ৫ ও ৭ এবং ১১ ও ১৩-এর মধ্যে ব্যবধানও ২। এখানেই শেষ নয়। গণিতবিদদের ধারণা, মৌলিক দ্বিজোটের সংখ্যা অসীম, যদিও এ ধারণার সমর্থনে প্রমাণের অভাব রয়েছে। কিন্তু সম্প্রতি একটি নিবন্ধে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার বিশ্ববিদ্যালয়ের গণিতবিদ ইট্যাং ঝ্যাং দাবি করেন, ‘অসীমসংখ্যক মৌলিক দ্বিজোটের সর্বোচ্চ পার্থক্য সসীম এবং তা সাত কোটি।’ তবে মৌলিক দ্বিজোটের সংখ্যা অসীম কি না, এ প্রশ্নের সরাসরি কোনো জবাব ঝ্যাংয়ের গবেষণায় দেওয়া হয়নি। তা ছাড়া তাঁর গবেষণাপদ্ধতি কেবল বড় সংখ্যার ক্ষেত্রেই কার্যকর। গবেষণা নিবন্ধটি অ্যানালস অব ম্যাথমেটিকস সাময়িকীতে প্রকাশের জন্য পাঠানো হয়েছে। নিউইয়র্ক টাইমস।