সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে হিন্দু মহাজোটের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়িসহ সারা দেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম শাখার উদ্যোগে গত ২৮ জুলাই প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক যীশু কৃষ্ণ রক্ষিত।
বক্তব্য দেন নির্মল দাশ, রীতেন দাশ, সুভাষ রায়, জহুর চক্রবর্তী, আশুতোষ দত্ত, রিপম দাশ, সুরঞ্জিত শীল, দেবব্রত নাথ, সরোজ আচার্য, রুপেশ শীল, রিপন দাশ, সৌরভ দাশ, হৃদয় মিত্র প্রমুখ। সভায় বক্তারা বলেন, এ পর্যন্ত দেশে সংঘটিত সংখ্যালঘু নির্যাতনের বিচার না হওয়ায় সাম্প্রদায়িক সন্ত্রাসীরা একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছে। বক্তারা ফটিকছড়িতে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান। বিজ্ঞপ্তি।