লোহাগাড়া জন্মাষ্টমী পরিষদের সম্মেলনে বক্তারা
সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা উদ্বেগজনক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে লোহাগাড়া উপজেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ। পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে বক্তারা এ কথা বলেন। ৫ মে লোহাগাড়ার একটি কমিউনিটি সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। হরি শংকর গুপ্তের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি বাবুল ঘোষ। সম্মেলনের উদ্বোধন করেন লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান। সভায় বক্তারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সম্মেলনে সভাপতি পদে অসীম কুমার দাশ ও সাধারণ সম্পাদক পদে পলাশ চন্দ্র দাশকে নির্বাচিত করে ৫১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রিটন বিশ্বাস।