সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ জেলা শাখার পুনর্মিলনী অনুষ্ঠানবঙ্গবন্ধু আইনজীবী পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে নবীন আইনজীবীদের বরণ ও অবকাশ-পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠান গত মঙ্গলবার আইনজীবী ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাহবুব উদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি গোলাম রব্বানী। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইউসুফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক লায়েকুজ্জামান মোল্লা, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ এম আনোয়ারুল কবীর, শ ম রেজাউল করিম, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি রেজাউল করিম চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।চকরিয়ার বরইতলী পহরচাঁদা উচ্চবিদ্যালয়ে বই বিতরণচকরিয়ার বরইতলীর পহরচাঁদা উচ্চবিদ্যালয়ে ২০১১ শিক্ষাবর্ষের বই বিনা মূল্যে বিতরণ উপলক্ষে আলোচনা সভা গত মঙ্গলবার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কমরুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ টি এম জিয়াউদ্দীন চৌধুরীসহ এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।আজিম আলী বিদ্যালয়ে পুরস্কার বিতরণকর্ণফুলী থানার আজিম আলী বিদ্যালয়ে ২ জানুয়ারি অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাকিম আলী। বক্তব্য দেন পরিবার পরিকল্পনা বিভাগ চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক এম এ এরশাদ, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আজিম আলী ও পটিয়া শিক্ষক সমিতির সভাপতি হাফেজ আহমেদ, এম এ মারুফ, এম এ সালাম, খায়রুল বাশার, বিদ্যালয়ের অধ্যক্ষ মঞ্জুর আলম প্রমুখ। আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।আবুল হোসেন চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা সম্পন্নপটিয়া উপজেলার বেলখাইন আবুল হোসেন স্মৃতি বৃত্তি পরীক্ষা গত ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। একই সঙ্গে পটিয়া মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কর্তালা-বেলখাইন মহাবোধি উচ্চবিদ্যালয়কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় ৪৬টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৬৯৫ জন শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা নিয়ন্ত্রক আবদুর রহমান, শিক্ষা অন্বেষা সম্পাদক জসীম উদ্দিন চৌধুরী, অধ্যাপক অজিত কুমার মিত্র, অভিজিত বড়ুয়া, কমল চৌধুরী, রীতা দাশ প্রমুখ কেন্দ্র পরিদর্শন করেন। মোহছেনা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমুন নাহার এবং কর্তালা-বেলখাইন মহাবোধি উচ্চবিদ্যালয়ে কেন্দ্রসচিব ছিলেন প্রধান শিক্ষক সুজিত বড়ুয়া।যুব রেড ক্রিসেন্টের সাধারণ সভাযুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের বার্ষিক সাধারণ সভা গত ৩১ ডিসেম্বর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের যুব প্রধান বেনজির বিন ইসলাম খানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন এইচ এম সালাউদ্দিন, মহসিন উদ্দিন চৌধুরী, বিশ্বজিত রায়, শাহনেওয়াজ মিঠু, তৌহিদুল ইসলাম, মোরশেদুল ইসলাম প্রমুখ। সভায় ২২ জানুয়ারি যুব প্রধান সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।জিরি প্রগতি সংঘের বিজয় দিবস ও মুক্তিযোদ্ধা সংবর্ধনাপটিয়ায় জিরি প্রগতি সংঘের উদ্যোগে গত ২৪ ডিসেম্বর শুক্রবার বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা করেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক শরীফ শমশির, জিরি উপজেলার সাবেক চেয়ারম্যান কাজী আমান উল্লাহ, জামাল উদ্দিন, মো. ইব্রাহিম, এম এ মালেক ও আবু কায়সার।জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর উপস্থিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। মরণোত্তর সম্মাননা জানানো হয় ২৫ মুক্তিযোদ্ধা পরিবারকে।লতিফপুর উচ্চবিদ্যালয়ের রজতজয়ন্তীসীতাকুণ্ড লতিফপুর উচ্চবিদ্যালয়ের রজতজয়ন্তী ও পুনর্মিলনী গত ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ; শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন; প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন; বিজ্ঞান, প্রযুক্তি ও তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান; শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান; সাংসদ এ বি এম আবুল কাশেম ও সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শোভাযাত্রা, কৃতী ছাত্র সংবর্ধনা, রক্তদান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।ব্যতিক্রমী শিশু পরিষদ নির্বাচনব্রাইট বাংলাদেশ ফোরামের (বিবিএফ) উদ্যোগে বাকলিয়ায় গত ৩১ ডিসেম্বর শিশু পরিষদ নির্বাচন হয়েছে। সিটি করপোরেশনের পশ্চিম বাকলিয়া, দক্ষিণ বাকলিয়া এবং বকশিরহাট ওয়ার্ডের তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। এক হাজার সুবিধাবঞ্চিত ও কর্মজীবী শিশু ১৮ শিশুপ্রার্থী থেকে প্রতিনিধি নির্বাচন করতে ভোট দেয়। জাতীয় নির্বাচনের আদলে ছবিযুক্ত পরিচয়পত্র দেখিয়ে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট দেয় শিশুরা। ব্যতিক্রমী নির্বাচনে প্রার্থীরা আচরণবিধি মেনে প্রচারণা চালিয়েছে। মিছিল বা পোস্টার ব্যবহূত হয়নি প্রচারণায়। তিনটি ওয়ার্ডে প্রার্থী-পরিচিতি সভা হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভোটারদের সঙ্গে মতবিনিময় করেছে একই মঞ্চে দাঁড়িয়ে।মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত এ নির্বাচনের লক্ষ্য ছিল শিশুদের মধ্যে গণতান্ত্রিক মনোভাব, পরমতসহিষ্ণুতা ও ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলা।নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলাম। উপস্থিত ছিলেন শিশু একাডেমীর কর্মকর্তা জি এম আবদুস সালাম, কাউন্সিলর শাহেদা কাশেম, নুরুল হক, বিএড কলেজের শিক্ষক শামসুদ্দিন শিশির প্রমুখ।আনোয়ার চৌধুরীর শোকসভাচট্টগ্রাম শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. আনোয়ার চৌধুরীর শোকসভা ও দোয়া মাহফিল গত ৩১ ডিসেম্বর ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সোলায়মান আলম শেঠের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল করিম। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক মুহাম্মদ শাহ। আলোচনা করেন হরিপদ দাশ, ছরওয়ার আলম, আবুল কালাম, সালেহ আহমেদ, সুবল আচার্য, মিলন কান্তি দত্ত, পরাশচন্দ্র পাল, নুরুল আবছার, আবুল হাসান প্রমুখ।সিটি করপোরেশন পরিচালিত বিদ্যালয়ে বই বিতরণ চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে পাঠ্যবই বিতরণ শুরু হয়েছে। ১ জানুয়ারি পাঁচলাইশ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র মোহাম্মদ মন্জুর আলম। ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিক্ষা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রেহানা বেগম, কাউন্সিলর সিরাজুল ইসলাম, মহিলা কাউন্সিলর ফেরদৌস আরা, সাবেক কাউন্সিলর মো. কফিল উদ্দিন, আইয়ুব খান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষা কর্মকর্তা সরওয়ার ই আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম বক্তব্য দেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের ৫০টি উচ্চবিদ্যালয় ও সাতটি কিন্ডারগার্টেন বিদ্যালয়ের প্রায় ৩৮ হাজার শিক্ষার্থীর মধ্যে বিনা মূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়। উদ্বোধনী বক্তব্যে মেয়র বলেন, ‘বিনা মূল্যে পাঠ্যবই বিতরণের ফলে বহু গরিব ও মেধাবী শিক্ষার্থী লেখাপড়ার সুযোগ পাচ্ছে।’চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজে বিনা মূল্যে পাঠ্যবই বিতরণচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভারপ্রাপ্ত উপাচার্য মো. আলাউদ্দিন বলেছেন, ‘বিদ্যালয়ের শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার প্রয়াসে বছরের প্রথম দিন তাদের হাতে পাঠ্যবই তুলে দেওয়া হলো।’ তিনি ১ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে প্রাথমিক ও মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের বিনা মূল্যে পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কিরণচন্দ্র দেবের সভাপতিত্বে অনুুষ্ঠানে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ রওশন আরা ও শিক্ষক গোলাম মোস্তফা সরকার। শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের শিক্ষক বিজয় রঞ্জন চক্রবর্তী।