সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যানমারের পার্টনারস নাইট সম্পন্ন স্যানমার প্রোপার্টিজ লিমিটেড প্রথমবারের মতো আয়োজন করে স্যানমার পার্টনারস নাইট। ৫ জানুয়ারি আগ্রাবাদের একটি রেস্তোরাঁয় এ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক অসীম গান্ধী, উপমহাব্যবস্থাপক তুলু-উশ-শামস্। বক্তারা বলেন, স্যানমার এক যুগের পথ পরিক্রমায় ক্রেতাদের আস্থা ও ভালোবাসায় আজ এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে প্রতিষ্ঠানের নামটিই অভিজাত্যের প্রতীক। পণ্যের মানোন্নয়নের মাধ্যমে ভোক্তার সন্তুষ্টি বাড়ানোর লক্ষ্যে স্যানমার দীর্ঘদিন ধরে কাজ করছে।সিটি কলেজ ছাত্রলীগছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিটি কলেজ শাখার উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। উদ্বোধনী সমাবেশে সভাপতিত্ব করেন কলেজ শাখার সভাপতি মো. ইমতিয়াজ। উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ফরহান আহমেদ। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা জামশেদুল আলম চৌধুরী, তারেক সোলেমান, জালাল উদ্দিন, কাউন্সিলর মুর্শেদ আক্তার চৌধুরী, গিয়াস উদ্দীন, আনিসুর রহমান, আতাউল্লা চৌধুরী, মাহাবুবুল হক, শাহনেওয়াজ, নিজাম উদ্দিন, ফেরদৌস উল্লাহ, মাঈনুদ্দীন, মো. ইব্রাহীম প্রমুখ। শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ডবলমুরিং ও হালিশহর শাখাছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডবলমুরিং ও হালিশহর শাখার উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়। কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খোরশেদ আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজিজুর রহমান। বক্তব্য দেন আবদুল্লাহ আল ইব্রাহীম, জাফরুল হায়দার, মাহবুবুর রহমান, এম আর আজিম, মো. সালাউদ্দিন, খলিলুর রহমান, সাখাওয়াত হোসেন, জামাল উদ্দিন প্রমুখ।