সংগঠন সংবাদ
হরিশংকর জলদাসকে সিটি কলেজ ছাত্রলীগের অভিনন্দনকথাসাহিত্যিক হরিশংকর জলদাসের দহনকাল উপন্যাস ‘প্রথম আলো বর্ষসেরা বই’ পুরস্কার পাওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন সরকারি সিটি কলেজ ছাত্রলীগ শাখার নেতারা। ৮ জানুয়ারি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের নেতারা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের নেতা ও ছাত্র সংসদের (দিবা) সহসভাপতি মো. আবু তাহের, ছাত্রলীগের সভাপতি মো. ইমতিয়াজ, সাধারণ সম্পাদক মো. ইকবাল হেসেন প্রমুখ। বাংলা বিভাগের সংবর্ধনা প্রদান: অধ্যাপক হরিশংকর জলদাসকে অভিনন্দন জানিয়েছেন সরকারি সিটি কলেজের বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। ৮ জানুয়ারি বিভাগের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।শুরুতেই শিক্ষার্থীরা তাঁকে ফুল দিয়ে অভিনন্দন জানান। বক্তব্য দেন সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইয়ুব ভূঁইয়া, মুজাহিদ বিল্লাহ, জহুরা বেগম, ফারহানা ইসলাম প্রমুখ। হরিশংকর জলদাস তাঁর বক্তব্যে নিজের সাহিত্যচর্চার বিভিন্ন দিক তুলে ধরেন। থ্যালাসেমিয়া প্রকোপ রোধে বাহক যাচাই ক্যাম্পকক্সবাজারের পেকুয়া উপজেলায় ৪ জানুয়ারি থ্যালাসেমিয়া বাহক যাচাই ক্যাম্প ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোটারি ক্লাব অব চিটাগাং ও ইনার হুইল ক্লাবের সহযোগিতায় থ্যালাসেমিয়া সেবাকেন্দ্রের উদ্যোগে জিএমসি ইনস্টিটিউটে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এ এম এম শাহজাহান চৌধুরী। উপস্থিত ছিলেন মাহমুদ এ চৌধুরী, শাফায়েত আজিজ, আশীষ ধর, মোক্তার আহমদ চৌধুরী প্রমুখ। রেলওয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কাল শুরু নগরের পলোগ্রাউন্ড মাঠে কাল (১২ জানুয়ারি) শুরু হবে বাংলাদেশ রেলওয়ের দুই দিনব্যাপী ৩৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন সকাল ১০টায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন। ১৩ জানুয়ারি সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রেলপথ বিভাগের সচিব মো. মোজাম্মেল হক খান ও রেলওয়ের মহাপরিচালক মো. টি এ চৌধুরী। আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবিতে মানববন্ধনকর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি ঠিকাদার কল্যাণ সমিতি ও গ্রাহক পরিষদ আবাসিক এলাকায় গ্যাস সংযোগ চালুর দাবিতে মানববন্ধন করেছে। ৫ জানুয়ারি বেলা ১১টায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়। এ সময় অনুষ্ঠিত সভায় বক্তারা অবিলম্বে আবাসিক এলাকায় গ্যাস সংযোগ চালুর দাবি জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি ইকরাম হোসেন, সাধারণ সম্পাদক শাহ লিয়াকুর রহমান, সহসভাপতি মো. জাহিদ হোসেন প্রমুখ।সুরভি আবাসিক এলাকা কল্যাণ সমিতির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্নপশ্চিম বাকলিয়া সুরভি কল্যাণ সমিতির দ্বিবার্ষিক নির্বাচন ও বনভোজন ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন সাংসদ নুরুল ইসলাম। উপস্থিত ছিলেন কাউন্সিলর সাহিদা কাশেম, মো. শামসুল ইসলাম প্রমুখ।প্রধান অতিথি এলাকার রাস্তাঘাট সংস্কারে সহায়তার প্রতিশ্রুতি দেন।রাঙ্গুনিয়ায় নারায়ণ মন্দিরে ধর্মসভারাঙ্গুনিয়ার সৈয়দবাড়িতে নারায়ণ মন্দির ও দুর্গামণ্ডপের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনের অনুষ্ঠান ৮ জানুয়ারি শেষ হয়েছে। অনুষ্ঠান উদ্বোধন করেন বারীন্দ্র লাল ঘোষ। মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন পুরোহিত তাপস চক্রবর্তী। প্রথম দিনের ধর্মসভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস। সভাপতিত্ব করেন আইনজীবী প্রদীপ চক্রবর্তী। প্রধান ধর্মীয় আলোচক ছিলেন স্বামী চিন্ময়ানন্দ ব্রহ্মচারী। বক্তব্য দেন এম এম মুর্শেদ, সুভাষচন্দ্র ধর, দীপেন সাহা, বিশ্বজিৎ রায় চৌধুরী, প্রকাশ ঘোষ, যাদব কুমার বসাক, মিশন চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান দিলীপ সাহাকে সংবর্ধনা দেওয়া হয়। দ্বিতীয় ও শেষ দিনের অনুষ্ঠানমালায় ছিল নামযজ্ঞ, নারায়ণ ও রাধা গোবিন্দের রাজভোগ, লীলা প্রদর্শনী ও নগর পরিক্রমা।জাতীয় পার্টির শোভাযাত্রাজাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে ১ জানুয়ারি শোভাযাত্রা বের করা হয়। পুরাতন রেলস্টেশন চত্বরে শোভাযাত্রার উদ্বোধন করেন দলের মহানগর আহ্বায়ক সোলায়মান আলম শেঠ। তিনি বলেন, ‘অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে জাতীয় পার্টি জনগণের বলিষ্ঠ কণ্ঠস্বর।’ শোভযাত্রার আগে সমাবেশে আরও বক্তব্য দেন তপন চক্রবর্তী, আবদুস সাত্তার, ইরফানুল হক সিদ্দিকী, রেজিয়া সুলতানা, জহুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, ইরশাদুল হক সিদ্দিকী, মোহাম্মদ সোলতান, আমিনুল হক, শামশুল আলম প্রমুখ। পরে শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।