সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম এ আজিজের কবরেপুষ্পার্ঘ্য অর্পণছয় দফার অন্যতম প্রবক্তা জননেতা এম এ আজিজের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উত্তর জেলা আওয়ামী লীগের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক এম এ সালাম, অধ্যাপক মো. মঈনুদ্দিন, আবুল কালাম আজাদ, আবুল কাশেম চিশতি, আনোয়ারুল হক চৌধুরী, আকতার মিয়া, রাশেদ খান প্রমুখ। ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বিষয়ে গোলটেবিল আলোচনাঅপরাজেয় বাংলাদেশের উদ্যোগে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বিষয়ে গোলটেবিল আলোচনা ১২ জানুয়ারি নগরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশেষজ্ঞ চিকিৎসক এ কিউ এম সিরাজুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু। বক্তব্য দেন মাহবুব উল আলম, আবুল হাসেম, হাসান মাহমুদ চৌধুরী, আলাউদ্দীন খোকন, তারেক সোলেমান, মফিজুল হক প্রমুখ।অটোমেশন ইঞ্জিনিয়ারিং ও থাই ম্যাক্সওয়েলের বিনিয়োগ চুক্তিথাইল্যান্ডের থাইম্যাক্সওয়েল ও বাংলাদেশের অটোমেশন ইঞ্জিনিয়ারিং ১১ জানুয়ারি সমঝোতা স্মারকে সই হয়। এ উপলক্ষে থাইম্যাক্সের ব্যবস্থাপনা পরিচালক ইয়াং সান ও মহাব্যবস্থাপক তেরা চেন ভিটকুল অটোমেশনের আগ্রাবাদ কার্যালয় পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন অটোমেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আবু তাহের ও কোম্পানির উপদেষ্টা মো. ফজলুর রহমান।ফুলকিতে শুভ্রা ঠাকুরের নাচের ওপর কর্মশালা ২১ ও ২২ জানুয়ারিফুলকির উদ্যোগে ২১ ও ২২ জানুয়ারি নাচের ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালা পরিচালনা করবেন শান্তিনিকেতনের রবীন্দ্র-নৃত্য বিশেষজ্ঞ শুভ্রা ঠাকুর। আগ্রহী শিক্ষার্থীদের বৌদ্ধমন্দির সড়কের ফুলকি কার্যালয়ে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত ফোনে (০৩১ ৬১৮১৩৭) জানা যাবে। সংবাদপত্র কম্পিউটার অ্যাসোসিয়েশনের মতবিনিময় নবনির্বাচিত চট্টগ্রাম প্রেসক্লাব কর্মকর্তাদের সঙ্গে সংবাদপত্র কম্পিউটার অপারেটর অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ৬ জানুয়ারি ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি মো. খোরশেদ আলম, সাধারণ সম্পাদক রাশেদ রউফ, যুগ্ম সম্পাদক মহসিন চৌধুরী ও কার্যনির্বাহী সদস্য শহীদ উল আলম প্রমুখ। তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান অ্যাসোসিয়েশনের কর্মকর্তা আজগর আলী সোহেল, চৌধুরী আহছান খুররম, এস প্রকাশ পাল, মুকুল সিকদার, শহীদুল ইসলাম প্রমুখ।আর্ক মাদকাশক্তিকেন্দ্রে সমাপনী অনুষ্ঠানআর্ক মাদকাশক্তিকেন্দ্রের চিকিৎসাপ্রাপ্ত রোগীদের চিকিৎসা সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয় সম্প্রতি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেহানা খান, রুসেলি রহমান মাহমুদ, বৈশাখী মেন্ডিস, তাহমিনা মাহমুদ প্রমুখ।এবি ব্যাংকে বিদায় সংবর্ধনাএবি ব্যাংকের ব্যবস্থাপনা প্রশিক্ষক ইমাম উদ্দিন আহমেদ ইমুর বদলি উপলক্ষে বিদায় সংবর্ধনা ১৩ জানুয়ারি হাটহাজারী শাখায় অনুষ্ঠিত হয়। এ এস এম মেসবাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ব্যবস্থাপক (অপারেশন) মঈন উদ্দিন, জ্যেষ্ঠ প্রধান কর্মকর্তা আবদুল হালিম, বোরহান উদ্দিন চৌধুরী, জাফর আহমেদ, আনোয়ার হোসাইন, আনিসুল হক চৌধুরী, শেখ রাকিবুল হক চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তিসাদার্ন বিশ্ববিদ্যালয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানসাদার্ন বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের ২০১১ বসন্তকালীন (স্প্রিং) সেমিস্টারের পরিচিতি সভা ও ব্যবসা প্রশাসনের ৩১তম ব্যাচের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন ট্রেজারার সরওয়ার জাহান, অধ্যাপক শরীফুজ্জামান, ইসরাত জাহান, মহিউদ্দিন খালেদ, বি কে ধর প্রমুখ।